Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: “আক্ষ্যা বলিউড একতরাফ, ইমরান হাশমি (Emran Hashmi) একতরাফ!” ডায়লগ হলেও সত্যি কথা। তিনি বলিউডের চুম্বন কিং। পর্দায় তাঁর সেই মোহময় উপস্থিতি, চোখে চোখ রেখে নিঃশ্বাস কেড়ে নেওয়া রোমান্স আর ঠোঁটঠাসা চুম্বনের উষ্ণতা। একটা পুরো জেনারেশনকে প্রেমে পড়তে বাধ্য করেছিল। বলিউডে একসময় ঝড় তুলেছিল একটাই নাম, ইমরান হাশমি। ২০০৩ থেকে ২০১২ সাল, টিনেজার মেয়েদের হার্ট থ্রব ছিলেন তিনি। ঘরের দরজায়, দেওয়ালে টাঙানো তার ছবি। তাঁর নামের পাশেই চিরতরেঁ সেঁটে গিয়েছে ‘সিরিয়াল কিসার’-এর খেতাব। রূপোলি পর্দার সেই শিহরণ জাগানো দৃশ্যগুলো আজও ভক্তদের হৃদস্পন্দন বাড়িয়ে দেয় বহুগুণ। সেই ইমরান হাশমির সম্পত্তি কত জানেন কি?
ইমরান হাশমির সাম্রাজ্য (Emran Hashmi)
শুধু ঠোঁটের ছোঁয়া বা চোখের ইশারাই নয়, বাস্তবের মাটিতেও ইমরান হাশমি এক অভাবনীয় সাম্রাজ্যের অধিপতি। কঠোর পরিশ্রম আর অদম্য জনপ্রিয়তার জাদুতে তিনি গড়ে তুলেছেন কোটি টাকার পাহাড়। প্রতিবেদন অনুযায়ী, এই মুহূর্তে তাঁর মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ১০৫ কোটি টাকা। রূপোলি পর্দার উদ্দাম উন্মাদনা আর রূপকথার মতো জীবনযাত্রার মেলবন্ধনে তিনি আজ এক অন্য উচ্চতায়।
ইমরান হাশমির আয় কত? (Emran Hashmi)
‘মার্ডার’, ‘আওয়ারাঁপন’ কিংবা ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা’-র মতো ছবিগুলোতে তাঁর সেই অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। সূত্র বলছে, তাঁর এই ১০৫ কোটি টাকার বিশাল সাম্রাজ্যের মূল উৎস হলো সিনেমার আকাশছোঁয়া পারিশ্রমিক এবং নামী-দামি ব্র্যান্ডের এনডোর্সমেন্ট। ক্যামেরার সামনে তাঁর সেই আবেদনময়ী রূপ আর অফুরান আকর্ষণের টানেই ব্র্যান্ডগুলো তাঁর ওপর বিনিয়োগ করতে মুখিয়ে থাকে।
গ্যারেজে দামী গাড়ির সম্ভার (Emran Hashmi)
ইমরানের (Emran Hashmi) হৃদয়ের মতো তাঁর গাড়ির বহরও সমানভাবে বিলাসবহুল। গ্যারেজে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা নামী গাড়িগুলো যেন তাঁর রাজকীয় জীবনযাপনেরই প্রতিচ্ছবি। তাঁর সংগ্রহে রয়েছে প্রায় ৩.২ কোটি টাকা মূল্যের একটি স্বপ্নীল ল্যাম্বরগিনি হুরাকান এবং ২.৯ কোটি টাকা মূল্যের আকর্ষণীয় রেঞ্জ রোভার ভোগ। শুধু ল্যাম্বরগিনি বা রেঞ্জ রোভারেই শেষ নয়, গতির নেশায় বুঁদ থাকা এই তারকার গ্যারেজের শোভা বাড়াচ্ছে আরও কিছু এক্সক্লুসিভ গাড়ি। তাঁর বহরে রয়েছে প্রায় ২.৫৭ কোটি টাকা মূল্যের মার্জিত মার্সিডিজ মেব্যাচ এস৫৬০ এবং প্রায় ১.৮৮ কোটি টাকা মূল্যের অভিজাত অডি এ৮ এল-এর মতো দামী সব চাকা। পর্দা কাঁপানো সেই ‘সিরিয়াল কিসার’ আজ বাস্তবের দুনিয়ায় গতি ও বিলাসের মাদকতায় পুরোপুরি মগ্ন।



