Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দ্বারিকাপুর এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শুক্রবার সকালে (National Highway 16)। জানা গিয়েছে, ডেবরা থেকে খড়্গপুরের দিকে যাওয়ার সময় একটি পণ্যবাহী লরিতে হঠাৎ করেই আগুন লেগে যায়।

চলন্ত অবস্থাতেই ধোঁয়া থেকে আগুন (National Highway 16)
প্রত্যক্ষদর্শীদের দাবি, চলন্ত অবস্থাতেই আচমকা লরির ইঞ্জিনের দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই সেই ধোঁয়া ভয়ঙ্কর আগুনে পরিণত হয় এবং মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে শুরু করে গোটা লরিটি। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, খুব অল্প সময়ের মধ্যেই লরির প্রায় সমস্ত অংশ আগুনে পুড়ে যায়।
এড়ানো গেল বড় দুর্ঘটনা (National Highway 16)
ঘটনার সময় লরির চালক পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত গাড়ি থামিয়ে নেমে পড়েন বলে জানা গিয়েছে। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। যদিও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় লরির ভেতরে থাকা মালপত্রেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান।

দমকলের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে (National Highway 16)
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডেবরা থানার পুলিশ এবং দমকল বাহিনী। দমকলের একটি ইঞ্জিন দীর্ঘ সময় ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে লরিটি সম্পূর্ণভাবে পুড়ে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এই অগ্নিকাণ্ডের জেরে ১৬ নম্বর জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। রাস্তার উপর দাঁড়িয়ে থাকা দমকল ও পুলিশি তৎপরতার কারণে যানজটের সৃষ্টি হয়, যা পরে ধীরে ধীরে স্বাভাবিক হয়।
আরও পড়ুন: Minakshi Mukherjee: “আইনের শাসন রসাতলে” মীনাক্ষীর মতে ভোটেই জবাব দেবে মানুষ!
প্রাথমিকভাবে দমকল ও পুলিশের অনুমান, লরির ইলেকট্রিক লাইনে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে। তবে ঘটনার সঠিক কারণ জানতে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্বস্তির বিষয়, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই অগ্নিকাণ্ড ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং লরির মালিক ও চালকের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।



