Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে ক্ষমতায় আসার পর এবার প্রথম পুজো বিজেপির। সেই পুজোকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য বিজেপি। জানা গিয়েছে এবার পূজোয় প্রধানমন্ত্রী মোদি,অমিত শাহ এবং রাজনাথ সিং থাকবেন কলকাতায়(BJP Pujo)।
বিজেপির পুজো প্ল্যান (BJP Pujo)
আমন্ত্রণ জানানো হবে বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রীদের। পূজো নিয়ে বিজেপির অন্দরে এমনই খবর। প্রধানমন্ত্রীকে সামনে রেখে দুর্গাপুজোকে আন্তর্জাতিক রূপ দিতে চাইছে বিজেপি। এমনকি পুজোর অঞ্জলি যাতে প্রধানমন্ত্রী কলকাতায় দেন তার প্রস্তুতিও শুরু করছে পদ্ম শিবির।
এই সব প্রস্তাব দিল্লিতে দলের কাছে এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের পাঠানো হয়েছে। পুরো কর্মসূচি অনুমোদনের অপেক্ষায় রয়েছে দলের রাজ্য কমিটি। প্রধানমন্ত্রী , অমিত শাহ, রাজনাথ সিং সহ নেতাদের রেখে গোটা দেশ এবং বিদেশে পুজোর প্রচার চাইছে বিজেপি (BJP Pujo)।
আরও পড়ুন: Ahmadabad Plane Crash: আহমেদাবাদ বিমান দুর্ঘটনার এক বছর: বহু প্রশ্নের উত্তর এখনও অজানা
তবে প্রয়োজন না হলে্ কোনও পুজো কমিটিকে কোনও সরকারি অর্থ দেওয়া হবে না। আর্থিক সমস্যায় থাকা কিছু পুজোকে সাহায্য করা হতে পারে(BJP Pujo)। এই ব্যাপারে বিজেপি নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে বলে সুত্রের খবর।



