Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: কলকাতার এন্টালি থানার এলাকায় (NRS Medical Incident) অবস্থিত এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসক হোস্টেলের সামনে এক চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
কী অভিযোগ? (NRS Medical Incident)
অভিযোগকারী চিকিৎসক (NRS Medical Incident) যিনি এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হোস্টেল সুপারিনটেনডেন্ট। তার অভিযোগ, গত ২৩ জুন ২০২৬ এবং পুনরায় ২৭ জুন ২০২৬, রাত প্রায় ২টা ৩০ মিনিট নাগাদ কয়েকজন ব্যক্তি মহিলা চিকিৎসক হোস্টেলের পাশেই অশালীন ইঙ্গিত করে, অপমানজনক আচরণ করে এবং অশ্লীল ভিডিও প্রদর্শন করে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে।
আরও পড়ুন: Swapan Saha: বহু বছর পর বড় পর্দায় স্বপন সাহার ছবি, আসছে মন ছুঁই
এই অভিযোগের ভিত্তিতে এন্টালি থানায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে অভিযুক্ত হিসেবে চিহ্নিত চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন পাপ্পু দাস (২৫), পাপ্পু রাম (২৬), ভোলা দাস (৪৩) এবং কিশান কুমার (৪১)। সকলেরই বাড়ি কলকাতার এন্টালি থানার অন্তর্গত কনভেন্ট রোড এলাকায়।
পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রযোজ্য ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।


