Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: এশিয়ান গেমসের ১১তম দিনেই ইতিহাসের (Gulveer Singh) পাতায় নাম তুললেন ভারতের দূরপাল্লার দৌড়বিদ গুলবীর সিং। নাগোয়া এশিয়াডে পুরুষদের ৫০০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতে চলতি প্রতিযোগিতায় নিজের তৃতীয় ব্যক্তিগত পদক নিশ্চিত করেছেন তিনি। এর ফলে এক এশিয়ান গেমসে তিনটি ব্যক্তিগত অ্যাথলেটিক্স পদক জেতা দ্বিতীয় ভারতীয় অ্যাথলিট হলেন গুলবীর।
পিটি ঊষার নজিরের প্রত্যাবর্তন (Gulveer Singh)
এই নজির প্রথম গড়েছিলেন (Gulveer Singh) পিটি ঊষা। ১৯৮৬ সালের সিওল এশিয়াডে চারটি ব্যক্তিগত পদক জিতেছিলেন কিংবদন্তি এই অ্যাথলিট। তাঁর সাফল্যের মধ্যে ছিল ২০০ মিটার, ৪০০ মিটার ও ৪০০ মিটার হার্ডলসে সোনা এবং ১০০ মিটারে রুপো। দলগত ৪x৪০০ মিটার রিলের পদক অবশ্য এই হিসাবের মধ্যে ধরা হয় না।

৫০০০ মিটারে গুলবীর ১৩ মিনিট ৩২.৭৫ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় হন। এর আগে ১০০০০ মিটার এবং ১৫০০ মিটারে রুপো জিতেছিলেন তিনি। ফলে এক সোনা না এলেও তিনটি পদক নিয়ে এশিয়াড অভিযান শেষ করলেন ভারতীয় তারকা।
আরও পড়ুন: Asiad India Hockey Victory: বাংলাদেশকে ১০ গোল! সেমিফাইনালের লড়াই পাকিস্তানের বিরুদ্ধে
মজার বিষয়, নিজের এই ঐতিহাসিক কীর্তির কথা নাকি জানতেনই না গুলবীর। দৌড়ের পর তিনি জানান, মাত্র ২০২১ সালে অ্যাথলেটিক্সে পথচলা শুরু করেছিলেন তিনি। তাঁর মতে, রেকর্ডের চেয়ে জাতীয় সংগীত বাজানোই ছিল এবারের অন্যতম লক্ষ্য, যা পূরণ হয়নি।

