Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবকে আরও সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রাজ্য সরকার (Hooghly)। হুগলি জেলার তিনটি গুরুত্বপূর্ণ ও প্রাচীন রথযাত্রা কমিটিকে আর্থিক অনুদান প্রদানের মাধ্যমে উৎসবের প্রস্তুতির সূচনা হলো।
নবান্নে ভার্চুয়াল বৈঠক মুখ্যমন্ত্রীর (Hooghly)
এদিন নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর সাথে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা ও জেলার রথযাত্রা কমিটিগুলোর সাথে কথা বলার সময় তিনি উৎসবের শুভেচ্ছা জানানোর পাশাপাশি রথযাত্রা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে বিশেষ নির্দেশ দেন।
হুগলির প্রাচীন রথযাত্রায় আর্থিক অনুদান প্রদান (Hooghly)
এই ভার্চুয়াল সভায় হুগলি থেকে যুক্ত ছিল মাহেশ রথযাত্রা কমিটি, বলাগড় গুপ্তিপাড়া রথ কমিটি এবং চন্দননগর রথ পরিচালন সমিতি। প্রশাসনের তরফে এই তিনটি কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। আজ হুগলি জেলাশাসকের দপ্তরে জেলাশাসক খুরশিদ আলি কাদরি এবং চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব সংশ্লিষ্ট কমিটিগুলোর হাতে ড্যামি চেক তুলে দেন।

আরও পড়ুন: Kolkata Metro Rail: চালকবিহীন মেট্রোর পথে বড় সাফল্য, গ্রিন লাইনে মিলল প্রাথমিক ছাড়পত্র
রথযাত্রায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা
ঐতিহ্যবাহী মাহেশ রথযাত্রার ৬৩০তম বর্ষপূর্তিকে কেন্দ্র করে এবার বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুধু মেলা প্রাঙ্গণ নয়, পুরো রথযাত্রা পরিচালনা নিয়ে এবার প্রশাসনিক স্তরে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। পুলিশি সহায়তার বিষয়টিও এদিন নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি স্থানীয় বিজেপি বিধায়কও উপস্থিত ছিলেন।



