Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চন্দন পোল্লে, হাওড়া: যেমন কথা তেমন কাজ (Howrah Water Crisis)। ২৬ শের বিধানসভা নির্বাচনে পালাবদলের পর সক্রিয়ভাবে কাজ করবেন বলে কথা দিয়েছিলেন জন প্রতিনিধিরা। এবার বাস্তবেও দেখা মিলল তার।
স্থান পরিদর্শনে বিধায়করা (Howrah Water Crisis)
হাওড়াবাসীকে জল-যন্ত্রণা থেকে মুক্তি দিতে এবার সরাসরি (Howrah Water Crisis) ময়দানে নামলেন জনপ্রতিনিধিরা। আজ সকালে উত্তর হাওড়ার বিধায়ক তথা রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দপ্তরের মাননীয় প্রতিমন্ত্রী শ্রী উমেশ রায় এবং শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ যৌথভাবে পরিদর্শনে যান বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন বি-রোড হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্টর্ম ওয়াটার পাম্পিং স্টেশনে।
আরও পড়ুন: TMC Leader Arrest: পাঁশকুড়ার তৃণমূল নেতা সুজিত রায় গ্রেফতার, আদালতে পেশ; রিমান্ডের আবেদন পুলিশের
এলাকার জল নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি, বর্ষার মরসুমে যাতে জল জমে শহর স্তব্ধ না হয়, তার জন্য আজ থেকেই KMDA-এর উদ্যোগে ভাসমান বর্জ্য পরিষ্কারের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করলেন তারা। মন্ত্রী উমেশ রায় জানান, জমা জলের সমস্যা মেটাতে এবং নিকাশি নালাগুলো সচল রাখতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালানো হবে। এলাকার নোংরা-আবর্জনা ও জল নিকাশির এই খোলনলচে বদলে দেওয়ার উদ্যোগে স্বভাবতই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হাওড়ার সাধারণ মানুষ।


