Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ ভারতের এশিয়া কাপের যাত্রা শুরু (Shubman Gill)। মুখোমুখি হতে চলেছে আমিরশাহির। সেই দলের এক বোলারেরই রয়েছে ভারতীয় যোগ, চেনেন নাকি সেই বোকারকে?
আমিরশাহির এই বোলারের রয়েছে ভারতীয় যোগ (Shubman Gill)
আজ ভারত মাঠে নামতে চলেছে আমিরশাহির বিরুদ্ধে। তার আগেই দুই দল নিজেদের প্রস্তুতি সেরে নিতে ব্যস্ত। নেটে অনেকক্ষণ গিলকে বল করতে দেখা গেছে বুমরাকে। কিন্তু আপনি কি জানেন আমিরশাহির এই বোলারও দীর্ঘদিন নেটে বল করেছেন ভারতীয় তারকা ব্যাটার ও টেস্ট দলের অধিনায়ককে?
এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। আর এই আরব আমিরশাহি দলে এমন অনেক ক্রিকেটারই আছেন যাদের রয়েছে ভারতীয় যোগ। ২০০৭ সালে ভারতের বিশ্বজয়ী দলের ম্যানেজার ছিলেন আমিরশাহি দলের কোচ লালচাঁদ রাজপুত (Shubman Gill)।

আর সেই লালচাঁদ রাজপুতই ভারতকে হারানোর জন্য ছক সাজাচ্ছেন। তার দলের এমন একজন আছেন যিনি গিলের সাথে একসাথেই প্রাকটিস করতেন। আমিরশাহির বাঁ-হাতি স্পিনার সিমরণজিৎ সিংহ। বর্তমানে আমিরশাহির হয়ে দলে খেলছেন তিনি। তবে তার জন্ম লুধিয়ানা। আর সেখানেই তিনি খেলতেন জেলাভিত্তিক ক্রিকেট। জেলা ভিত্তিক ক্রিকেট থেকে পাঞ্জাব দলে সুযোগ পাওয়ার খুব কাছাকাছি পৌঁছলেও দলে সুযোগ হয়নি তার। আর সেই সিমরণজিৎ কি কোচের তুরূপের তাস?
আরও পড়ুন: Stock Market: সরকারি অর্ডারে লাফিয়ে বাড়লো শেয়ার দর, এই স্টকেই লক্ষীলাভ
সিমরণের জীবন বদলে যায় করোনা কালে। আমিরশাহি এসে তিনি এখানে আটকে যান কিছুদিনের জন্য আর সেখানে তিন বছর থাকার পর মেলে জাতীয় দলে খেলার ছাড়পত্র। ১২টি কুড়ি ওভারের ম্যাচে তার ঝুলিতে আছে ১৫টি উইকেট। তবে অনেকের মতে এই বাঁ-হাতি স্পিনারই হতে পারে তুরূপের তাস। যার কাঁধে ভর করে ভারত বধের ছক কষছেন কোচ লালচাঁদ রাজপুত।

এশিয়া কাপের দলে যেমন গিল জায়গা করে নিয়েছেন তেমনই তার কাঁধে রয়েছে সহ অধিনায়কের গুরু দায়িত্ব। তার ব্যাটিংয়ের দিকে তাকিয়ে ভারতীয় সমর্থকরা। ভারতীয় শিবির প্রথম ম্যাচ জয় দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করতে যেমন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তেমনই সংযুক্ত আরব আমিরশাহিও তৈরি ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে (Shubman Gill)।


