Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সব্যসাচী ভট্টাচার্য: টেস্টের পর এবার টি-২০ ফরম্যাটে (IND vs ENG) গম্ভীরের কোচিংয়ে লজ্জার নয়া রেকর্ড ভারতের, একপেশে জয় ইংল্যান্ডের।
ব্যর্থতার মুখে ভারতীয় শিবির (IND vs ENG)
টেস্ট ফরম্যাটে আগেই নিম্নগামী হয়েছে ভারতীয় (IND vs ENG) দলের পারফরম্যান্স এবার সেই গর্বের টি-টোয়েন্টি ফরম্যাটেও একই অবস্থা। আয়ারল্যান্ডের পর এবার ইংল্যান্ডের মাটিতে। যে দল টি-২০ বিশ্বকাপ জিতেছিল কয়েকদিন আগেই আজ সেই দল ভঙ্গুর।
শ্রেয়স আইয়ারকে ভারতীয় টি-২০ দলের অধিনায়ক করার সিধান্ত তবে বুমেরাং প্রমাণিত হল? (IND vs ENG)
বিদেশের মাটিতে একের পর এক লজ্জার নজির (IND vs ENG) গড়ছে ভারত। একদিকে ফুটবল বিশ্বকাপ নিয়ে মেতে থাকার মধ্যেই ভারতের পরপর বিপর্যয়। গৌতম গম্ভীরের কৌশল নিয়ে উঠছে প্রশ্ন। ঘরের মাটিতে পারফর্ম করলে বিদেশের মাটিতে কৌশল কী? বিশ্বকাপ জয়ী দল কী কারণে ৭৬ রানে অলআউট হয়ে ফিরে এল?
জোফ্রা আর্চার-জশ টাংয়ের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই (IND vs ENG) পারল না টিম ইন্ডিয়া। ২০২ রান তাড়া করতে নেমে ৭৬-এই গুটিয়ে গেল ভারতের ইনিংস। এর ফলে ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তৈরি হলো এক নতুন লজ্জার রেকর্ড। এই প্রথম টি-টোয়েন্টিতে ১০০-র বেশি রানের ব্যবধানে হারল ভারত।
টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক শ্রেয়স আইয়ার। ইংল্যান্ডের হয়ে ওপেনে নেমে ৪৪ বলে ৭০ রানের ইনিংস খেলেন ফিল সল্ট। ৩৬ রান করেন জস বাটলার। শেষে ২৪ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস আসে স্যাম কারানের ব্যাটে। ২০ ওভারে সাত উইকেটে ২০১ রান তোলে ইংল্যান্ড। দু’টি করে উইকেট নেনে হর্ষিত রানা ও প্রিন্স যাদব।
২০২ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই জোফ্রা আর্চার ও জশ টাংয়ের পেস বোলিংয়ের সামনে ভারতীয় ব্যাটাররা অসহায় ছিলেন। ৪.৬ ওভারে ৫২ রানের মধ্যে পাঁচ উইকেট খুইয়ে বসে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টিতে এই প্রথম পাওয়ারপ্লের মধ্যে পাঁচ উইকেট হারাল ভারত।
৯ ওভারের মধ্যেই ৭৬ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। প্রথম সাত ব্যাটারের কেউই ১৫ রানের গণ্ডি পেরোতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ১৩ রান করে বৈভব সূর্যবংশী। জশ টাং নেন চার উইকেট আর আরেক তারকা বোলার আর্চারের ঝুলিতে যায় তিনটি উইকেট।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এটাই ভারতের দ্বিতীয় সর্বনিম্ন দলগত স্কোর। নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের অধীনে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হারল ভারত আর একটা ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেছিল। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল ইংল্যান্ড।
এই হারের পরে গৌতম গম্ভীরের কৌশল নিয়ে প্রশ্ন উঠছে। পাওয়ারপ্লেতে পাঁচ উইকেট হারানোর পরে শিবম দুবের আগে হর্ষিত রানাকে কেন ব্যাট করতে পাঠানো হল সেই নিয়েও উঠছে প্রশ্ন। অন্য দিকে অধিনায়ক শ্রেয়স আইয়ারের বোলিং পরিবর্তন নিয়েও চলছে সমালোচনা। সব মিলিয়ে ইংল্যান্ডের মাটিতে বিপাকে টিম ইন্ডিয়া। বারবার অধিনায়ক পরিবর্তন কতটা যুক্তিযুক্ত সেটা সময়ই বলবে, দলের সিনিয়র প্লেয়ারদের বাদ দিয়ে নতুনদের নিয়ে দল গড়া এই মুহূর্তে প্রশ্নের মুখে।


