Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আর হাতে গোনা দুই দিন। তারপর জামাইষষ্ঠী (Jamaisasthi Special Menu)। এই বছর অর্থাৎ ২০২৬ সালে জামাইষষ্ঠী পড়েছে 20 জুন অর্থাৎ শনিবার। এদিন অনেকের বাড়িতেই নিরামিষ ভোজন। কিন্তু আমিষ হোক বা নিরামিষ বাঙালির পাতে তো থাকা চাই রকমারি খাবার। জামাইয়ের পাত তো আর খালি রাখা যায়না।
পনিরের দম মালাইকারি (Jamaisasthi Special Menu)
প্রথমে পনিরগুলোকে কেটে গরম জলে নুন দিয়ে (Jamaisasthi Special Menu) ভিজিয়ে রাখুন। এরপর একটা মশলা তৈরী করে নিন। শুকনো খোলায় গোটা গরম মসলা, কাশ্মীরি লঙ্কা ভেজে গুঁড়ো করে নিন। তারপর একটা পাত্রে নারকেল কোরা, পোস্ত, চার মগজ ও অল্প নারকেলের দুধ দিয়ে বেটে নিন। এবার কড়াইতে ঘি দিয়ে পনির ভেজে নিন হালকা লালচে করে। তারপর পনির তুলে বেটে রাখা মিশ্রণটা দিয়ে ভাল করে নাড়িয়ে নিন। এবার অল্প করে নুন, হলুদ ও চিনি দিন। তারপর গরম জল ঢেলে পরিমান মত ঝোল রেখে দিয়ে ফুটতে শুরু করলে পনির দিয়ে দিন। সবশেষে মশলা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন পনিরের দম মালাইকারি।
Mango Cheese Cake: আমে মাখামাখি ভাইরাল চিজ কেক, বানাতে লাগবে না ওভেন!
পনিরের কোপ্তা
পনির গ্রেট করে নিন। তার সঙ্গে মেশান আলু সেদ্ধ। এরপর সব মশলা মিশিয়ে কোপ্তার আকারে গড়ে নিন। ডুবো তেলে অল্প অল্প করে ভাজতে থাকুন। এরপর গ্রেভির জন্য টমেটো, আদা, লঙ্কা একসঙ্গে বেটে নিন। কড়াইতে সর্ষের তেলে জিরে ও শুকনো লঙ্কা-তেজপাতা ফোড়ন দিন। এরপর টমেটোর মিশ্রণটা ঢেলে দিন। তারপর ভালো করে তেল ছেড়ে আসা অবধি কষতে থাকুন। নুন, হলুদ পরিমান মতো দিয়ে নাড়িয়ে নিন। এরপর একটা বাটিতে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে মিশিয়ে দিন জল দিয়ে। সেই মিশ্রণটাও ভালো করে কষিয়ে নিন মশলার সঙ্গে। এরপর অল্প গরম জল মেশান। ঝোল ফুটে ঘন হয়ে এলে দিয়ে দিন কোপ্তা গুলো। ওপর থেকে ঘি ও গরম মশলা ছড়িয়ে দিন।



