Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হৃদরোগে আক্রান্ত হয়ে অকালেই চলে গেলেন ভারতের শুটিং স্টার যশপাল রানা (Jaspal Rana)।
প্রয়াত যশপাল রানা (Jaspal Rana)
মাত্র ৪৯ বছর বয়সেই চলে গেলেন যশপাল রানা। একদিকে তিনি যেমন নিজে ছিলেন ভারতের শুটিং গ্রেট আবার তাঁর তত্বাবধানে নাম করেছেন মানু ভাকের। দিল্লির ম্যাক্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি প্রাক্তন শুটার। হাসপাতাল সূত্রের খবর অস্ত্রোপ্রচার করে স্টেন্ট বসেছিল তাঁর (Jaspal Rana)।
জার্মানির মিউনিখে আইএসএসএফ বিশ্বকাপে বুকে ব্যথা অনুভব করেন যশপাল। ভারতে ফেরার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। বিমান বন্দর থেকে তাঁকে সরাসরি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ন্যাশনাল রাইফেল সোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট কালি নারায়ণ সিং দেও জানিয়েছেন যে বৃহস্পতিবার এই শুটিং কিংবদন্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হৃদযন্ত্রে ব্লকেজ ছিল যশপাল রানার। তাঁকে পরীক্ষা করার পর স্টেন্ট বসানো হয়। কয়েকদিনের মধ্যে দ্বিতীয় স্টেন্ট বসানোর কথা ছিল। হাসপাতাল থেকে জানানো হয়, যশপাল স্থিতিশীল। সুস্থতার পথে। কিন্তু আচমকা তাঁর মৃত্যুর খবর পাওয়া যায় আর সেই কারণে ভারতের ক্রীড়া জগতে নেমে এসেছে শোকের ছায়া। কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হওয়ার পর যশপালের ভাই সুভাষ রানা বলেন, ‘জার্মানির মিউনিখে আইএসএসএফ বিশ্বকাপ চলাকালীন বুকে ব্যথা অনুভব করেন। ধরে নেয় বদহজম হয়েছে। ট্রাভেল পরিকল্পনা অব্যাহত রাখেন। কিন্তু ভারতে ফেরার সময় বিমানে আবার অসুস্থ হয়ে পড়েন। দিল্লিতে নামার সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

আরও পড়ুন: Oman Sailors Death: ওমান উপকূলে জাহাজে হামলা: মার্কিন কূটনীতিককে তলব, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ভারতের
আন্তর্জাতিক মঞ্চে একের পর পদক জিতেছেন এই শুটিং গ্রেট। এমনকি মানু ভাকেরের উত্থানের পিছনেও রয়েছে তাঁর অবদান। তাঁর কোচিংয়ে প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক যেতেন মানু। তবে ভারতের কমনওয়েলথ গেমসের ইতিহাসে সফল অ্যাথলিট যশপাল রানা। সোনা পান ২০০৬ দোহা এশিয়ান গেমসে। ২৫ মিটার সেন্টার ফায়ার পিস্তলেও রেকর্ড গড়েন। ১৯৯৪ মিলান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে জুনিয়র ক্যাটাগরিতে সোনার পদক যেতেন তিনি। মাত্র ১৮ বছর বয়সে আন্তর্জাতিক মঞ্চে তাঁর উত্থান। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া ক্রীড়া জগতে (Jaspal Rana)।


