Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য উদ্বেগের (WB Weather Update) খবর। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করা নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ‘সুস্পষ্ট নিম্নচাপ’-এ পরিণত হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন (নম্বর ৩০) অনুযায়ী, এই আবহাওয়া ব্যবস্থার জেরে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বিশেষ করে দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে।
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (WB Weather Update)
আবহাওয়া দফতরের অধিকর্তা ড. এইচ. আর. বিশ্বাস (WB Weather Update) জানিয়েছেন, এই নিম্নচাপের প্রভাবে ৪ থেকে ৬ জুলাইয়ের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
৫ জুলাই (রবিবার): পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭-২০ সেমি) জন্য সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত হতে পারে।
৬ জুলাই (সোমবার): পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া (WB Weather Update)
উত্তরবঙ্গে আগামী ৪ ও ৫ জুলাই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকলেও, ৬ জুলাই থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে ৯ জুলাই জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭-২০ সেমি) সতর্কতা দেওয়া হয়েছে।
মৎস্যজীবী ও বন্দরগুলির জন্য সতর্কতা
নিম্নচাপের জেরে উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উপকূলে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ সর্বোচ্চ ৬০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। এই কারণে ৭ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতা ও হলদিয়া (হুগলি) বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত (Local Cautionary Signal No.-3) জারি করা হয়েছে।
সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও আবহাওয়া দফতরের পরামর্শ
ভারী বৃষ্টি ও বজ্রপাতের জেরে নিচু এলাকা ও আন্ডারপাসে জল জমতে পারে, কাঁচা বাড়ি ও রাস্তার ক্ষতি হতে পারে এবং কৃষিকাজের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: Teejan Bai Death: প্রয়াত পদ্মবিভূষণ পাণ্ডবাণী শিল্পী তীজন বাঈ, শোকস্তব্ধ সংস্কৃতি জগৎ
জনসাধারণের জন্য নির্দেশিকা:
১. বজ্রপাত ও ভারী বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকুন।
২. কোনোভাবেই গাছের নিচে বা বিদ্যুতের খুঁটির পাশে দাঁড়াবেন না এবং জলাশয় থেকে দূরে থাকুন।
৩. রাস্তায় চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন।


