Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শ্যাম দাস, আসানসোল: অন্নপূর্ণা যোজনার (Annapurna Protest) টাকা এখনও ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকায় ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। শনিবার কুলটি থানার অন্তর্গত কল্যানেশ্বরী বরাকর রোডের রামনগর এলাকায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে মহিলারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ! (Annapurna Protest)
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারে (Annapurna Protest) প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে রাজ্যের মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া হবে। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি অনুযায়ী বহু মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেন।
রাস্তায় নেমে বিক্ষোভ মহিলাদের (Annapurna Protest)
পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি কুলটির বহু মহিলাও এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। ইতিমধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়লেও এখনও বহু আবেদনকারী টাকা পাননি বলে অভিযোগ। সেই ক্ষোভ থেকেই শুক্রবার বরাকরের রামনগর এলাকায় মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, আবেদন করার পরও তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে জানতে চেয়েও স্পষ্ট উত্তর পাওয়া যাচ্ছে না। তাঁদের দাবি, যোগ্য আবেদনকারীদের দ্রুত অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

মহিলাদের রাস্তা অবরোধের জেরে এলাকায় যান চলাচলেও প্রভাব পড়ে। বিক্ষোভকারীরা জানান, সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে।
অন্যদিকে, অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকাতেই সম্প্রতি ক্ষোভ ও বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। আবেদনকারীদের দাবি, প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে তাঁদের প্রাপ্য টাকা দেওয়ার ব্যবস্থা করুক।


