Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: চা বাগানের নিরিবিলি পরিবেশে গরু শিকার করে তা টেনে নিয়ে যাচ্ছে চিতাবাঘ (Leopard Attack)। দিনের আলোয় এমন বিরল দৃশ্য চোখের সামনে দেখে হতবাক চা বাগানের কর্মীরা। নাগরাকাটার নাগেশ্বরী চা বাগানে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। চিতাবাঘের গরু শিকারের সেই দৃশ্যের ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
জানা গিয়েছে (Leopard Attack)
চা বাগানের রাস্তা দিয়ে কয়েকজন শ্রমিক যাওয়ার সময় আচমকাই তাঁদের গাড়ির সামনে চলে আসে চিতাবাঘটি। এরপর দেখা যায়, একটি বড় গরুকে শিকার করে সেটিকে চা বাগানের ভিতরের দিকে টেনে নিয়ে যাচ্ছে সে। দিনের আলোয় চিতাবাঘের এমন শিকারের দৃশ্য দেখে রীতিমতো হতবাক হয়ে পড়েন শ্রমিকরা।
ঘটনা যথেষ্ট বিরল (Leopard Attack)
ডুয়ার্সের চা বাগানগুলিতে চিতাবাঘের আনাগোনা নতুন কোনও ঘটনা নয়। বিশেষ করে চা গাছের সারির মধ্যে মাঝেমধ্যেই চিতাবাঘের দেখা মেলে। কখনও শ্রমিকদের চোখে পড়ে, আবার কখনও বাগানের বিভিন্ন প্রান্তে থাকা নজরদারি ক্যামেরায় ধরা পড়ে তাদের গতিবিধি। তবে দিনের বেলায় চিতাবাঘকে প্রকাশ্যে গবাদি পশু শিকার করে তা টেনে নিয়ে যেতে দেখা যাওয়ার ঘটনা যথেষ্ট বিরল বলেই মনে করছেন স্থানীয়রা।
আরও পড়ুন: Kolkata Metro: CMS পরীক্ষার্থীদের জন্য রবিবার ভোর থেকেই বিশেষ মেট্রো পরিষেবা
আতঙ্কও তৈরি হয়েছে
নাগেশ্বরী চা বাগানে চিতাবাঘের গরু শিকারের এই দৃশ্য প্রকাশ্যে আসতেই ডুয়ার্সজুড়ে শুরু হয়েছে জোর চর্চা। পাশাপাশি চা বাগান সংলগ্ন এলাকায় চিতাবাঘের উপস্থিতি নিয়ে নতুন করে আতঙ্কও তৈরি হয়েছে শ্রমিকদের মধ্যে।



