Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: তামিল তারকা দম্পতি সুরিয়া ও জ্যোতিকা (Marriage Anniversary) একটি রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বিয়ের ২০ বছর উদযাপন করেছেন।
চলতি বছরের ১১ সেপ্টেম্বর বিবাহবার্ষিকীর প্রায় এক সপ্তাহ পর, এই দম্পতি তাদের ২০ তম বিবাহবার্ষিকীর ভিডিও নিজেদের সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। এই অনুষ্ঠানে অভিনেতার পরনে ছিল একটি সাদা টাক্সেডো এবং জ্যোতিকা একটি বডিকন সাদা ওয়েডিং গাউন পরে বিয়ের মঞ্চে হেঁটে আসেন।
আরও পড়ুন: UPI Transaction Charges: ১৫ অক্টোবর থেকে UPI-তে নতুন নিয়ম, কত টাকা চার্জ জানুন
দ্য সিক্যুয়েল
সুরিয়া এবং জ্যোতিকা তাদের এই বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানের ছবি শেয়ার করার সময় এটিকে ‘দ্য সিক্যুয়েল’ নামে আখ্যা দেন। এই ভিডিওতে তাদের অন্তরঙ্গ সেই অনুষ্ঠানের ঝলকের পাশাপাশি দেখা যায় তাদের সন্তানদের সঙ্গে কাটানো আবেগঘন মুহূর্ত, অতিথিদের সঙ্গে কাটানো বিটিএস মুহূর্ত এবং তাদের ফটোশ্যুট। এরপর দম্পতিটি ক্যাপশনে লেখেন “পরবর্তী পর্ব – আমাদের ২০ বছরের ভালোবাসা ও সংগ্রামের এক উদযাপন। এবং না, এটি কোনও নিখুঁত দাম্পত্য জীবনের উদযাপন নয়। এটি অপূর্ণতা, মানিয়ে নেওয়া, বোঝাপড়া, ত্যাগ এবং একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসার উদযাপন। এটি ‘আমাদের’ উদযাপন। একে অপরের জন্য আমরা যে মানুষে পরিণত হয়েছি, তার উদযাপন,”
সুরিয়া – জ্যোতিকা সমীকরণ
তামিল চলচ্চিত্রে একসঙ্গে কাজ করার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০০৬ সালের ১১ই সেপ্টেম্বর চেন্নাইতে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। এরপর পাকাপাকি পারিবারিক সম্পর্ক ঠিক করার জন্য বেশ কয়েকবছরের জন্য চলচ্চিত্র থেকে দূরে সরে যান। ২০১৫ সালে আবার তিনি অভিনয়ে ফেরেন। এই দম্পতির একটি কন্যা এবং একটি পুত্র সন্তান রয়েছে। তারা মূলত তাদের পারিবারিক জীবনকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন, তবে মাঝে মধ্যে তাদের সন্তানদের বেশ কিছু ছবি তারা সমাজ মাধ্যমে শেয়ার করতেন।


