Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: মুর্শিদাবাদের (Murshidabad)জলঙ্গী থানার পুরনো কাস্টম অফিস সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। করিমপুর থেকে জলঙ্গীতে ঢোকার মুখে পুলিশের জালে, নয় বস্তা গাঁজাসহ গ্রেফতার দুই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে(Murshidabad)
করিমপুরের দিক থেকে একটি চারচাকা গাড়িতে করে গাঁজা নিয়ে মুর্শিদাবাদের (Murshidabad) জলঙ্গীতে প্রবেশ করার সময় গোপন সূত্রে খবর পায় জলঙ্গী থানার পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে থানার ওসি-র নেতৃত্বে পুলিশ দল অভিযান চালায়।

বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার
অভিযানে গাড়িটি আটক করে তল্লাশি চালানো হলে সেখান থেকে নয় বস্তা গাঁজা উদ্ধার হয়। ঘটনাস্থল থেকেই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে একজনের বাড়ি নদীয়া জেলায় এবং অপরজনের বাড়ি মুর্শিদাবাদের(Murshidabad) ডোমকল থানা এলাকায় বলে পুলিশ জানিয়েছে।

আরো পড়ুন: Shankar Ghosh: মন্ত্রী হয়েও বড্ড সাধারণ জীবনযাত্রা শিলিগুড়ির এই বিধায়কের
জোর কদমে তদন্ত
উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ও বাজারমূল্য নির্ধারণের পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
আরো পড়ুন: Abhishek Banerjee: আজ ফের সিআইডি তলবে অভিষেক, ডাক পেলেন কুণাল ঘোষও


