Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ৯ নম্বর ক্যামাক স্ট্রিট, ১২১ নম্বর কালীঘাট রোড এবং ১৮৮এ হরিশ চ্যাটার্জি স্ট্রিট (Abhishek Banerjee) এই তিনটি নির্দিষ্ট ঠিকানার জন্য এতদিন ধরে বহাল থাকা সমস্ত পুলিশি নিরাপত্তা বা ‘পুলিশ অ্যারেঞ্জমেন্ট’ সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়া হল। ৪ মে ফলাফল প্রকাশ হলো বিধানসভা ভোটের, মানুষ বুঝিয়ে দিল “পাল্টানো দরকার চাই বিজেপি সরকার” তার পর থেকে চারিদিকে পদ্মের আধিপত্য বিস্তার করছে।

কেন সরে গেল নিরাপত্তা বাহিনী (Abhishek Banerjee)
কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (হেডকোয়ার্টার্স)-এর স্বাক্ষর করা এই নির্দেশিকায় জানানো হয়েছে, আজ অর্থাৎ ৬ মে, ২০২৬, বুধবার সকাল সাড়ে ৬টা থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নিরাপত্তা প্রত্যাহারের তালিকায় থাকা ঠিকানাগুলোর মধ্যে রয়েছে শেক্সপিয়র সরণি থানা এলাকার ৯, ক্যামাক স্ট্রিট, যেখানে ২০১৯ সাল থেকে শুরু করে চলতি বছরের মে মাস পর্যন্ত বিভিন্ন সময়ে জারি হওয়া একাধিক নিরাপত্তা নির্দেশিকা বা রুট লাইনের ব্যবস্থা প্রত্যাহার করা হলো।
নিরাপত্তা প্রত্যাহার (Abhishek Banerjee)
একইভাবে, কালীঘাট থানা এলাকার ১২১, কালীঘাট রোড এবং ১৮৮এ হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানায় যে দীর্ঘমেয়াদী বিশেষ পুলিশি পাহারা ও নিরাপত্তার বন্দোবস্ত ছিল, তাও আজ সকাল থেকে তুলে নেওয়া হয়েছে। হঠাৎ কেন এই হাই-প্রোফাইল ঠিকানাগুলোর নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হলো, তা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন:Mamata Banerjee: ২৬টি কবিতায় কি ২৬-এর ভোটের অঙ্ক কষলেন মমতা
তাহলে কি নতুন নিয়ম?
সরকার বদলালো তার সঙ্গে পরিস্থিতিরও বদল ঘটলো কিংবা ঘটবে আসা রাখা যায়, লালবাজারের এই অফিসিয়াল অর্ডারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, উল্লিখিত পূর্ববর্তী সমস্ত পুলিশি ব্যবস্থার মেয়াদ আজ সকাল ০৬:৩০ মিনিট থেকেই সমাপ্ত হয়েছে।



