Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জিয়ারুল হক, ধূপগুড়ি জলপাইগুড়ি: “মহান দেশের মহান নেতা রাজীব গান্ধী”, (Rajiv Gandhi Jayanti) তোমায় আমরা ভুলছি না, ভুলব না’ এই স্লোগানকে সামনে রেখে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮২তম জন্মজয়ন্তী পালন করল ধূপগুড়ি টাউন ব্লক কংগ্রেস কমিটি। জন্মজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজিত একাধিক কর্মসূচি (Rajiv Gandhi Jayanti)
এদিন সকালে ধূপগুড়ি টাউন ব্লক জাতীয় কংগ্রেস কার্যালয়ে জাতীয় (Rajiv Gandhi Jayanti) পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। পরে দলীয় কর্মীরা ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পৌঁছে ভর্তি থাকা অসুস্থ রোগীদের হাতে ফল, ডিম ও জলের বোতল তুলে দেন।
কংগ্রেস সূত্রে জানা যায়, এদিন প্রায় ১০০ জন রোগীর হাতে ফল ও অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়। কর্মসূচিতে টাউন ব্লক কংগ্রেস কমিটির সদস্য ও কর্মীরা উপস্থিত ছিলেন। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রোগীরা কংগ্রেসের এই উদ্যোগে খুশি প্রকাশ করেন।
হাসপাতালে ভর্তি রোগী দিলীপ বর্মন বলেন, “জ্বর নিয়ে আজ সকালে হাসপাতালে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরেই কংগ্রেসের পক্ষ থেকে জলের বোতল, ফল ও ডিম দেওয়া হয়েছে। এতে আমরা খুবই খুশি।”
কংগ্রেস কমিটির সদস্যরা বলেন, রাজীব গান্ধীর জন্মজয়ন্তী তাঁদের কাছে শুধুমাত্র আনুষ্ঠানিক দিন নয়। তাঁর চিন্তাভাবনা, সততা ও দেশের অখণ্ডতা রক্ষার আদর্শকে সামনে রেখেই দিনটি পালন করা হয়েছে। জন্ম-জয়ন্তীতে অসুস্থ রোগীদের পাশে দাঁড়িয়ে ফল বিতরণ করতে পেরে তাঁরা আনন্দিত বলেও জানান।


