Last Updated on [modified_date_only] by Aditi Singha
বৃষ্টির মধ্যে জাতীয় সড়কের উপরে রাস্তায় পড়ে রয়েছে দুই তরুণের দেহ। সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় (Road Accident)। এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর ফুলবাড়ি ২৭ নম্বর জাতীয় সড়কের মহানন্দা ব্যারেজ এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের।

সূত্র মারফত জানা যায় (Road Accident)
দুই যুবক স্কুটি নিয়ে শিলিগুড়ির দিকে আসছিল। তখন বড় গাড়ির ধাক্কায় রাস্তাতেই ছিটকে পড়ে। ঘটনাস্থলে দুটি তরতাজা প্রাণ শেষ। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে ফাঁসিদেওয়া থানার পুলিশ । পুলিশ মৃতদেহ উদ্ধার করে মনতন্ত্র জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : Suhrawardy Avenue: গোপাল পাঁঠার নামে রাস্তা! দাঙ্গার ইতিহাস থেকে বীরত্বের স্মৃতি
প্রাথমিক ভাবে দুই যুবকের পরিচয়ে জানা গেছে ওই দুই যুবকের বাড়ি ফাঁসি দেওয়ার লিউসিপাকুড়ি কাশীরাম জোট এলাকায় বাসিন্দা। ইতিমধ্যেই পুলিশ ঘাতক গাড়ীর খোঁজে তল্লাশি শুরু করেছে।



