Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কয়েকদিন আগেই অসুস্থ ছেলেকে হাসপাতাল (Jojo Mukherjee) থেকে বাড়ি ফিরিয়ে খানিকটা স্বস্তি পেয়েছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জোজো মুখার্জি। কিন্তু তার মধ্যেই নতুন করে শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন তিনি। শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে হাসপাতালে ভর্তি হতে হয়েছে গায়িকাকে।
পুরোনো আঘাত এসেছে ফিরে (Jojo Mukherjee)
জানা গিয়েছে, বহু বছর আগে একটি শুটিং চলাকালীন (Jojo Mukherjee) পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন জোজো। সেই পুরনো আঘাত থেকেই ধীরে ধীরে হিপ জয়েন্টে জটিলতা তৈরি হয়। দীর্ঘদিন ধরে ব্যথা সহ্য করেই কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। এমনকি জনপ্রিয় সঙ্গীত রিয়্যালিটি শোর শুটিংয়ের সময়ও অসুস্থ শরীর নিয়েই উপস্থিত থাকতে হয়েছে তাঁকে।
সফল অস্ত্রোপচার
গায়িকার কথায়, একাধিকবার শো করতে গিয়ে চোট আরও বেড়েছে। ব্যথানাশক ওষুধ, ইনজেকশন এবং লাঠির সাহায্যে কাজ চালালেও শেষ পর্যন্ত চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন। সোমবার তাঁর সফল অস্ত্রোপচার হয়েছে বলে জানা গিয়েছে।

বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন জোজো। চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী এখন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাঁকে। আপাতত হাঁটারও অনুমতি নেই। তবে শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: Saayoni Ghosh: “এই ‘ঘোষ’কে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না”: ভুয়ো সম্পত্তি বিতর্কে সরব সায়নী!
গায়িকার মতে, এই সময়টা কাজের চাপ তুলনামূলক কম থাকায় কিছুটা স্বস্তি রয়েছে। বাইরে অনুষ্ঠান বা শো-এর ব্যস্ততাও এখন কম। তাই দ্রুত সুস্থ হয়ে ফের স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলেই আশাবাদী তিনি। অনুরাগীরাও তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।


