Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাঁচটি আইপিও-র এক্সচেঞ্জ লিস্টিং হবে ২৭ থেকে ৩০ জানুয়ারির মধ্যে (IPO)।
লিস্টিং হবে একাধিক আইপিও-র (IPO)
আইপিও বাজার কিছুটা থমকে থাকবে ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটের আগে। আগামী সপ্তাহে দেশের প্রাইমারি মার্কেটে কোনও মেনবোর্ড আইপিও থাকবে না। তবে স্মল ও মিডিয়াম আইপিও-র ট্রেডিং আগামী কয়েক দিনে চলবে। এছাড়াও পাঁচটি আইপিও- এক্সচেঞ্জ লিস্টিং হবে ২৭ থেকে ৩০ জানুয়ারির মধ্যে (IPO)।
কস্তুরি মেটাল কম্পোজিট আইপিও: এই সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন চলবে ২৭ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত। ২৮ লক্ষ শেয়ার ফ্রেশ ইস্যুর মাধ্যমে ১৭ কোটি ৬১ লক্ষ টাকা তুলবে কস্তুরি মেটাল কম্পোজিট। এর প্রতি শেয়ারের প্রাইস ব্যান্ড ৬১ টাকা থেকে ৬৪ টাকা।
কণিষ্ক অ্যালুমিনিয়াম ইন্ডিয়া আইপিও: এই সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন চলবে ২৮ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত। ৪০ লক্ষ শেয়ার ফ্রেশ ইস্যুর মাধ্যমে ২৯ কোটি ২০ লক্ষ টাকা তুলবে কণিষ্ক অ্যালুমিনিয়াম ইন্ডিয়া। এর প্রতি সংস্থার প্রতি শেয়ারের ৭৩ টাকা।
এমসেফ ইক্যুইপমেন্টস আইপিও: এই সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন চলবে ২৮ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত। ৪৪ লক্ষ শেয়ার ফ্রেশ ইস্যুর মাধ্যমে ৫৪ কোটি ১২ লক্ষ টাকা তুলবে এমসেফ ইক্যুইপমেন্টস। এর পাশাপাশি ১০ লক্ষ শেয়ার অফার-ফর-সেলের মাধ্যমে উঠে আসবে ১২ কোটি ৩০ লক্ষ টাকা। এই সংস্থার প্রতি শেয়ারের প্রাইস ব্যান্ড ১১৬ টাকা থেকে ১২৩ টাকা।

অ্যাক্রিশন নিউট্রাভেদা আইপিও: এই সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন চলবে ২৮ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত। এই সংস্থা ১৯ লক্ষ শেয়ার ফ্রেশ ইস্যুর মাধ্যমে ২৪ কোটি ৭৭ লক্ষ টাকা তুলবে। এর প্রতি শেয়ারের প্রাইস ব্যান্ড ১২২ টাকা থেকে ১২৯ টাকা।
সিকেকে রিলেট মার্ট আইপিও: সিকেকে রিলেট মার্টের আইপিও-র সাবস্ক্রিপশন চলবে ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ৪৪ লক্ষ শেয়ার ফ্রেশ ইস্যুর মাধ্যমে ৭১ কোটি ৮৫ লক্ষ টাকা তুলবে এই সংস্থা। এর পাশাপাশি ১০ লক্ষ শেয়ার অফার-ফর-সেলের মাধ্যমে উঠে আসবে ১৬ কোটি ১৭ লক্ষ টাকা। এর প্রতি শেয়ারের প্রাইস ব্যান্ড ৬১ টাকা থেকে ৬৪ টাকা (IPO)।
আরও পড়ুন: European Union: বিশ্ব কূটনৈতিক মানচিত্রে ইউরোপীয় ইউনিয়নের তাৎপর্য ঠিক কতটা, জেনে নিন সেই তথ্য
যে সকল আইপিও-র লিস্টিং হবে
- শ্যাডোফ্যাক্স টেকনোলজিস আইপিও: ২৮ জানুয়ারি বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে লিস্টিং হবে এই সংস্থার আইপিও-র।
- ডিজিলজিক সিস্টেমস আইপিও: এই সংস্থার আইপিও-র লিস্টিং হবে ২৮ জানুয়ারি বম্বে স্টক এক্সচেঞ্জে।
- কেআরএম আয়ুর্বেদ আইপিও: ২৯ জানুয়ারি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই সংস্থার আইপিও-র লিস্টিং হবে।
- হান্নান জোশেফ হসপিট্যাল আইপিও: ৩০ জানুয়ারি বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টিং হবে এই সংস্থার আইপিও-র।
- শায়োনা ইঞ্জিনিয়ারিং আইপিও: এই সংস্থার আইপিও-র লিস্টিং হবে ৩০ জানুয়ারি বম্বে স্টক এক্সচেঞ্জে (IPO)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


