Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ রবিবার (Sunday Horoscope)। তুলা থেকে মীন-রাশিচক্রের শেষ ছয় রাশির জাতকদের জন্য দিনটি নানা দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। কারও কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব ও স্বীকৃতির সম্ভাবনা রয়েছে, আবার কারও ব্যবসায় আসতে পারে লাভের সুযোগ। তবে আর্থিক লেনদেন ও পারিবারিক বিষয়ে কয়েকটি রাশিকে বাড়তি সতর্ক থাকতে হবে।
তুলা রাশি (Sunday Horoscope)
ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে (Sunday Horoscope)। নতুন প্রকল্পে যুক্ত হয়ে কর্মক্ষেত্রে পরিচিতি বাড়তে পারে। পড়াশোনাতেও ভালো ফলের আশা। সম্পত্তির কাগজপত্র যাচাই করে সিদ্ধান্ত নিন।
বৃশ্চিক রাশি
ব্যবসায় অংশীদার বা কর্মীদের সঙ্গে (Sunday Horoscope) সমন্বয় জরুরি। অফিসের অভ্যন্তরীণ রাজনীতি থেকে দূরে থাকুন। আর্থিক ঝুঁকি এড়িয়ে চলুন। পরিবার ও সম্পর্কে ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো প্রয়োজন।
ধনু রশি
ব্যবসায় নতুন সুযোগ আসতে (Sunday Horoscope) পারে। বিদেশি ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য দিনটি বিশেষভাবে অনুকূল। কর্মক্ষেত্রে পুরনো কাজ শেষ করার সুযোগ মিলবে। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে।
মকর রাশি
নতুন যোগাযোগ ব্যবসায় সুফল দিতে পারে। চাকরিতে পুরনো বাধা কাটার সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখবর আসতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়েও লাভের যোগ রয়েছে।
কুম্ভ রাশি
ব্যবসায় নতুন লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। গুরুত্বপূর্ণ বৈঠকে প্রশংসা মিলতে পারে। পরিবার ও কাছের মানুষের সহযোগিতা থাকবে। আয়ের নতুন পথ খুললেও খরচ নিয়ন্ত্রণে রাখা ভালো।
আরও পড়ুন: Ashtami Special Saree: অষ্টমীর সেরা সাজ! পাঁচ লুকেই করবে কামাল!
মীন রাশি
অর্থনৈতিক বিষয়ে সাবধান থাকুন। আটকে থাকা টাকা পেতে দেরি হতে পারে। চাকরিতে পদোন্নতি বা বেতন বৃদ্ধির জন্য অপেক্ষা করতে হতে পারে। পরিবারে শান্তি বজায় রাখতে ধৈর্য ধরুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন।


