Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছোট পর্দার পর এবার বড় পর্দায় দেখতে পাবেন স্বীকৃতি মজুমদারকে (Swikriti Majumder) । তাও আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে। যার চারিদিকে শুধুই রহস্যের বেড়াজাল। কোন ছবিতে দেখা যেতে চলেছে স্বীকৃতি মজুমদারকে? বড় পর্দায় স্বীকৃতি কাদেরকে সহ অভিনেতা অভিনেত্রী হিসেবে পেলেন?
কোন ছবিতে দেখা যাবে? (Swikriti Majumder)
‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ (The Eken: Benaras e Bibhishika) , এটি শুধুমাত্র একটি গোয়েন্দা কাহিনী নয়, রহস্য আর বিভীষিকার বেড়াজালে তৈরি হাজারো গোলক ধাঁধা। যেখানে প্রতিটি চরিত্রে রয়েছে নতুন ছায়া। এই ছবিতেই গুরুত্বপূর্ণ ভূমিকায় এবার দেখা যেতে চলেছে স্বীকৃতি মজুমদারকে। ছবিটির প্রতিটি চরিত্র অত্যন্ত নিখুঁত ভাবে সাজানো হয়েছে, অনেকটা দাবার বোর্ডের মতো।
কোন চরিত্রে কে? (Swikriti Majumder)
এই রহস্য গল্পের কেন্দ্রীয় চরিত্রে একেন বাবুর (Swikriti Majumder) ভূমিকায় রয়েছে অনির্বাণ চক্রবর্তী, বাপির ভূমিকায় সুহোত্র মুখোপাধ্যায়, প্রমথর ভূমিকায় সোমক ঘোষ, বেলাল মল্লিকের ভূমিকায় শাশ্বত চ্যাটার্জি, দামিনীর ভূমিকায় ইশা সাহা, সুবিমলের ভূমিকায় গৌরব চক্রবর্তী, সুখদেবের ভূমিকায় বিশ্বনাথ বসু। এছাড়াও রয়েছেন অনেকে।
স্বীকৃতির চরিত্র
স্বীকৃতিকে দেখতে পাবেন সুখদেবের দোকানের একজন নম্র (Swikriti Majumder) সেলস গার্লের চরিত্রে। নাম রাধিকা। ভীষণ মিষ্টি স্বভাবের একটি মেয়ে। কিন্তু তার বয়ানে বেশ ফাঁক রয়েছে। রাধিকা কি আসলেই নিরীহ? নাকি সে একজন পোক্ত খেলোয়াড়? রাধিকার চরিত্রে যেন পারফেক্ট চয়েস স্বীকৃতি।
জনপ্রিয় মুখ
অভিনেত্রী স্বীকৃতি ছোটপর্দায় বেশ জনপ্রিয় মুখ। খেলাঘরের মাধ্যমে পা দিয়েছিলেন অভিনয় দুনিয়ায়। তারপর মেয়েবেলাতে স্বীকৃতির অভিনয় ছিল যথেষ্ট প্রশংসনীয়। মাঝে কয়েক মাসের বিরতি দিয়ে, আবার ফেরেন আলোর কোলে ধারাবাহিকে। এবার অভিনেত্রীকে দেখা যাবে বড় পর্দায়। একের পর এক ধারাবাহিকে কাজ করেছেন। এছাড়াও সিরিজেও তাকে দেখা গিয়েছে।
স্বীকৃতির জীবনে নতুন ইনিংস
এবার বড় পর্দায় ছক্কা হাঁকাতে চলেছেন স্বীকৃতি। বলা যেতে পারে, এই ছবি নায়িকার জীবনের নতুন ইনিংস। ছবি নির্মাতাদের পক্ষ থেকে ছবির কলাকুশলীদের প্রথম ঝলক প্রকাশ্যে আনতেই রীতিমত হইচই পড়ে গিয়েছে টলিপাড়ায়। ছবি ঘিরে তৈরি হয়েছে নানান কৌতূহল। স্বীকৃতি এখন ভীষণ ব্যস্ত। হাতে রয়েছে আর একটি কাজ। অভিনেত্রীকে দেখা যেতে পারে মৈনাক ভৌমিকের বিষন্ন ছবিতে।
ছবি মুক্তি কবে?
এর আগে বড় পর্দায় একেন বাবুর গল্প বেশ সফল হয়েছে। তাই আবারও ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’র মাধ্যমে বড় পর্দায় ফিরলেন একেন অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী। ছবিটি মুক্তি পেতে চলেছে চলতি বছরের ১৬ ই মে। ইতিমধ্যেই ছবি ট্রেলার প্রকাশ্যে এসেছে।


