Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাঙালির খাবারের তালিকায় মাছের গুরুত্ব চিরকালই (Tangra Tok Recipe) আলাদা। আর সেই মাছের মধ্যেও ট্যাংরা দিয়ে তৈরি টক দারুন ও মুখরোচক পদ। বিশেষ করে হেভি খাওয়া দেওয়ার শেষে মুখের স্বাদ বদলাতে ট্যাংরার টক অনেকেরই প্রথম পছন্দ। হালকা ঝাল, মিষ্টি ও টকের কম্বিনেশনে তৈরি এই পদ গরম ভাতের সঙ্গে যেমন দারুণ লাগে, তেমনই খাওয়ার শেষে হজমেও সাহায্য করে বলে মনে করা হয়।
বানাবেন কীভাবে? (Tangra Tok Recipe)
ট্যাংরা মাছ ভালো করে পরিষ্কার করে হলুদ ও নুন (Tangra Tok Recipe) মাখিয়ে হালকা ভেজে নেওয়া হয়। এরপর সর্ষের তেলে ফোড়ন হিসেবে ব্যবহার করা যায় সর্ষে, শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন। রান্নায় দেওয়া হয় টমেটো, কাঁচালঙ্কা এবং স্বাদমতো হলুদ, নুন ও সামান্য চিনি। টক স্বাদ আনতে কাঁচা আম, তেঁতুলের রস দিলেই তৈরী ট্যাংরার টক।
মশলা ভালোভাবে কষে গেলে পরিমাণমতো জল দিয়ে ফুটিয়ে তার মধ্যে ভাজা ট্যাংরা মাছ ছেড়ে কয়েক মিনিট রান্না করলেই তৈরি হয়ে যায় সুস্বাদু ট্যাংরার টক। শেষে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যায়।
আরও পড়ুন: Gourab Khanna Divorce Rumours: সন্তানকে কেন্দ্র করেই দূরত্ব! ভাঙনের মুখে গৌরব-আকাঙ্খার সংসার
গরমের দিনে এই পদ বিশেষ জনপ্রিয়, কারণ এটি খাবারে এনে দেয় এক অন্যরকম রিফ্রেশিং ভাব। বাড়ির সাধারণ লাঞ্চ হোক বা বিশেষ কোনও আয়োজন-শেষ পাতে ট্যাংরার টক থাকলে খাবারের আয়োজন যেন পূর্ণতা পায়।


