Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতের শাসক দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতাদের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান(BJP CONG Khamenei Funeral)।
খামেনেইয়ের শেষকৃত্যে আমন্ত্রিত বিজেপি কং (BJP CONG Khamenei Funeral)
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আমন্ত্রণ পেয়েছেন বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি, কংগ্রেস নেতা সালমান খুরশিদ এবং পিডিপি প্রধান মেহবুবা মুফতি।
খাড়গে এখনও অনুষ্ঠানে যোগ দেবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। কংগ্রেসও তাদের প্রতিনিধি দল পাঠানো হবে কি না, তা নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবে।
অন্যদিকে, ভারত সরকার ইতিমধ্যেই জানিয়েছে যে, দেশের প্রতিনিধিত্ব করবেন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা এবং বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অব.) সৈয়দ আতা হাসনাইন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রীর পরিবর্তে ভারতের সরকারি প্রতিনিধি হিসেবেই মার্ঘেরিটা ও হাসনাইন উপস্থিত থাকবেন।
৪ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত চলবে এই বহুদিনের রাষ্ট্রীয় শেষকৃত্য। ৪ ও ৫ জুলাই তেহরানের মোসাল্লায় খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধার জন্য রাখা হবে। ৬ জুলাই তেহরানে হবে শেষযাত্রা। ৭ জুলাই পবিত্র শহর কোমে অনুষ্ঠিত হবে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান। সবশেষে ৯ জুলাই তাঁর জন্মস্থান মাশহাদে অষ্টম শিয়া ইমামের পবিত্র মাজার প্রাঙ্গণে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হবে।
প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি তেহরানে এক হামলায় আয়াতোল্লাহ খামেনি নিহত হন বলে ইরান দাবি করেছে। একই ঘটনায় আরও কয়েকজন জ্যেষ্ঠ ইরানি নেতা নিহত হন। সংঘাতের কারণে মার্চে নির্ধারিত শেষকৃত্য স্থগিত করা হয়েছিল। সম্প্রতি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর নতুন করে এই অনুষ্ঠানসূচি ঘোষণা করা হয়েছে(BJP CONG Khamenei Funeral)।
ভারতের শাসক ও বিরোধী উভয় রাজনৈতিক শিবিরের নেতাদের আমন্ত্রণ জানিয়ে নয়াদিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তাই দিতে চাইছে তেহরান(BJP CONG Khamenei Funeral)।



