Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: ফের বন্ধ থাকবে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগকারী বিদ্যাসাগর সেতু(Vidyasagar Setu)। জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। এর ফলে রবিবার সকালে শহর কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতে বড়সড় যানজটের আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই লালবাজারের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কতক্ষন বন্ধ থাকবে সেতু?(Vidyasagar Setu)
পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ১৮ জানুয়ারি ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বিদ্যাসাগর সেতু(Vidyasagar Setu) দিয়ে কোনও ধরনের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে সেতুর বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সাধারণ যানবাহনের পাশাপাশি পণ্যবাহী গাড়ির চলাচলও নিষিদ্ধ থাকবে।

কেন বন্ধ রাখা হচ্ছে বিদ্যাসাগর সেতু?(Vidyasagar Setu)
বিদ্যাসাগর সেতুর(Vidyasagar Setu) স্টে-ক্যাবল, হোল্ডিং ডাউন ক্যাবল এবং বিয়ারিংয়ের মেরামতি ও পরীক্ষা-নিরীক্ষার কাজের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেতুর দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও স্থায়িত্ব বজায় রাখতেই এই জরুরি রক্ষণাবেক্ষণ প্রয়োজন বলে জানিয়েছে প্রশাসন। বিশেষজ্ঞদের মতে, সময়মতো এই ধরনের কাজ না হলে ভবিষ্যতে বড় বিপদের সম্ভাবনা তৈরি হতে পারে।
ট্রাফিক পুলিশের ডাইভারশন ব্যবস্থা
যানজট এড়াতে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ একাধিক বিকল্প রুটের ব্যবস্থা করেছে। এজেসি বোস রোড হয়ে জিরুট আইল্যান্ড দিক থেকে আসা এবং বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে কে.পি রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে তারা স্ট্র্যান্ড রোড বা হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবে।
বিভিন্ন দিকের গাড়ির জন্য বিকল্প পথ
কে.পি রোড হয়ে জে অ্যান্ড এন আইল্যান্ড দিক থেকে আসা গাড়িগুলিকে ১১ ফারলং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ডাইভার্ট করা হবে। খিদিরপুরের দিক থেকে সি.জি.আর রোড হয়ে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড অথবা স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে। ঘোড়া পাস এলাকার ওয়াই-পয়েন্ট হয়ে আসা যানবাহনগুলিকেও কে.পি রোড বা রেড রোড ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: SIR: এবার এসআইআর শুনানিতে ডাক দুই প্রাক্তন সাংসদ টুটু বোস-সৃঞ্জয়কে!
কলকাতা পুলিশের পরামর্শ
কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার ছুটির দিন হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি তুলনামূলকভাবে কম হতে পারে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। শহরবাসীকে রবিবার সকালে হাওড়া ও কলকাতার মধ্যে যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে হাওড়া ব্রিজ ব্যবহারের কথাও জানানো হয়েছে।
আরও পড়ুন: Massive Fire: উত্তর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত ৩ দোকান


