Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ডুরান্ড কাপে বড় সমস্যায় মোহনবাগান (Mohun Bagan Durand)। সোমবার যুবভারতীতে জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলতে নামবে সবুজ মেরুন ব্রিগেড। জর কদমে চলছে তার প্রস্তুতি। কিন্তু চিন্তার বিষয় ম্যাচ নিয়ে নয়। চিন্তা মাঠের বাইরে। কোয়ার্টার ফাইনাল জিতলে মোহনবাগানকে সেমিফাইনাল খেলতে যেতে হবে শিলংয়ে। এখানেই বিপত্তি।
মোহনবাগানের বিপত্তি (Mohun Bagan Durand)
শিলংয়ে যদি খেলতে যেতে হয়, তার প্রস্তুতি ম্যানেজমেন্টকে আগে থেকেই নিতে হবে। যেমন, বিমানের টিকিট, টিমের জন্য হোটেল। এই ব্যবস্থাগুলো আগে থেকেই নিতে হবে ম্যানেজমেন্টকে। কিন্তু এখন হাতে খুবই কম সময়। এই কম সময়ের মধ্যে শিলংয়ের বিমানের টিকিট পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, টিমের জন্য হোটেলও পেতে সমস্যায় পড়তে হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টকে। হোটেল পেলেও প্রয়োজনীয় রুম পাওয়া যাচ্ছে না। যা এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সবুজ মেরুন ম্যানেজমেন্টের জন্য।
দেবাশিস দত্তের বক্তব্য (Mohun Bagan Durand)
ডুরান্ড সেমিফাইনাল মোহনবাগান কলকাতায় খেলতে পারবে না। তাই মোহনবাগান ক্লাব সভাপতি দেবাশিস দত্তের আক্ষেপ সমর্থকদের জন্য। তিনি বলেন, “আমি দুঃখিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি। নাহলেই ভালো হত। রানার্স আপ হলে কলকাতায় খেলতে পারতাম। পাহাড়ে গিয়ে খেলতে হবে বলে ভয় পাচ্ছিনা। তবে কলকাতায় সেমিফাইনাল হলে আরও বেশি সংখ্যক সমর্থকরা আসতে পারতেন।” পাশাপাশি তিনি মনে করেন, বর্তমানে ডুরান্ডের জৌলুস আগের থেকে কমে গিয়েছে।
জেমি ম্যাকলারেনের ফিটনেস (Mohun Bagan Durand)
দলের সঙ্গে অনুশীলন করছিলেন না জেমি ম্যাকলারেন। সাইডলাইনে রিহ্যাব করতেই দেখা যাচ্ছিল। কিন্তু চিন্তার বিষয় নেই মোহনবাগান জেমি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। ম্যাচের জন্যও ফিট তিনি। তাই তাঁকে চিন্তার কোনও কারণ নেই।
আরও পড়ুন: Churchill Brothers ISL: জামশেদপুরের কাছে কৃতজ্ঞ, প্রথমবার আইএসএলে লক্ষ্য কী? জানালেন আলেমাও চার্চিল
ছাংতের অনুশীলন
কলকতায় এসে অনুশীলনে যোগ দিয়েছিলেন ছাংতে (Mohun Bagan Durand)। প্রথম দিন মেডিকেল রিপোর্ট দেখিয়ে দলের চিকিৎসকদের সঙ্গে কথা বলেই বেরিয়ে যান। কিন্তু শুক্রবার থেকে চুটিয়ে অনুশীলন করেন টিমের সঙ্গে। সমস্যা একটাই তার হাতে এখনও ব্যান্ডেড লাগানো। তবে সেটা যে খুব সমস্যায় ফেলবে ছাংতেকে তা নয়।



