Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আশুতোষ রাঙ্কার নেতৃত্বে ককরোচ জনতা পার্টি (CJP)-র একটি দল জয়পুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গেলে রামপুরা কানোয়ারপুরা গ্রামে গ্রামবাসীদের বাধার মুখে পড়ে(Rajasthan CJP Attack)। অভিযোগ ওঠে, ক্ষুব্ধ জনতা তাঁদের উপর হামলা চালায় এবং স্লোগান দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেয়।
নিশানায় স্থানীয় বিজেপি নেতৃত্ব (Rajasthan CJP Attack)
ঘটনার কিছু সময় পরই সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা দাবি করেন যে, স্থানীয়দের আমন্ত্রণেই তাঁরা গোশালায় চলা ওই স্কুলটি দেখতে গিয়েছিলেন। তিনি বলেন, “আমাদের স্বেচ্ছাসেবকদের ওপর হামলা হয়েছে, গাড়ি ও ফোন ভাঙচুর করা হয়েছে। এমনকি দলের এক নারী কর্মীকেও হেনস্থা করা হয়েছে।” তিনি স্থানীয় বিজেপি (BJP) নেতৃত্বের দিকে আঙুল তুলে অভিযোগ করেন, বাইরে থেকে গুন্ডা এনে এই সহিংসতা চালানো হয়েছে।
অন্যদিকে, বিজেপি বিধায়ক স্বামী বালমুকুন্দাচার্য সিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করে মন্তব্য করেন যে, সাধারণ মানুষ এই ধরনের রাজনৈতিক বিশৃঙ্খলা পছন্দ করছেন না। তিনি জানান, স্থানীয় বাসিন্দারাই সিজেপি নেতাদের প্রবেশে আপত্তি জানান, কারণ তাঁরা বাচ্চাদের পড়াশোনায় বিঘ্ন ঘটাতে চান না।
সিজেপির সদস্য শিবাঙ্গী শর্মা তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে জানান, নিজের জন্মভূমিতে দাঁড়িয়ে তাঁকে “অ্যান্টি-ন্যাশনাল” এবং “পাকিস্তানি” শুনতে হয়েছে। ঘটনার সময় উপস্থিত কিছু বিক্ষোভকারী প্রশ্ন তোলেন, সিজেপি কেন অন্যান্য রাজ্যে কাজ না করে এখানে এসেছে। তবে বহু গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, এলাকায় রাস্তাঘাট ও স্কুলের চরম অভাব রয়েছে এবং তাঁরা প্রকৃত উন্নয়ন চান।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজস্থান বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে। কংগ্রেসের রাজ্য সভাপতি গোবিন্দ সিং দোতাসরা ঘটনাটির জন্য রাজ্য বিজেপি সরকারকে দায়ী করেন(Rajasthan CJP Attack)।
পাল্টা জবাবে রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী জওহর সিং বেদাম দাবি করেন, কংগ্রেসই সিজেপির আড়ালে এলাকায় রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে।
পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে রাজ্য রাজনীতিতে বড়সর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে(Rajasthan CJP Attack)।



