Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সিরাজুল মিস্ত্রী, বসিরহাট: শরিকি জমি নিয়ে বিবাদকে (Rekha Patra) কেন্দ্র করে বিজেপি বিধায়ক রেখা পাত্রের হাতাহাতির অভিযোগের ভিডিও ভাইরাল হওয়ার পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এবার সেই ঘটনায় পাল্টা দাবি করলেন রেখা পাত্র। তাঁর বক্তব্য, ২০২৪ সালে আদালতের নির্দেশ জারি হয়েছিল। তাঁর ঠাকুরদা-বাবাদের জমি নিয়ে উভয় পক্ষের সম্মতিতে প্রায় ৯ বিঘা জমিতে চাষ করার বিষয়টি নির্ধারিত ছিল। কিন্তু অভিযোগ, স্থানীয় দালাল ও পুলিশ-প্রশাসনের সহযোগিতায় শরিক সঞ্জীব নস্কর জোর করে ওই জমিতে চাষ করছেন।
রেখা পাত্রের দাবি (Rekha Patra)
রেখা পাত্রের (Rekha Patra) আরও দাবি, ‘‘যাঁরা পুলিশ প্রশাসনে থেকে চোখে ধুলো দিয়ে কাজ করছেন, তাঁদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার।’’ তাঁর বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
মারধর ও অশ্লীল গালিগালাজের অভিযোগ (Rekha Patra)
অন্যদিকে, রেখা পাত্রের শরিক সঞ্জীব নস্করের পাল্টা দাবি, ৩ সেপ্টেম্বর ২০২৬ আদালতের রায় অনুযায়ী তাঁদের অংশের জমিতে তাঁরাই চাষ করতে পারবেন। আদালতের সেই নির্দেশ মেনেই তাঁরা জমিতে চাষ করতে গিয়েছিলেন বলে দাবি সঞ্জীবের। তাঁর অভিযোগ, বিবাদী পক্ষ আদালতের নির্দেশ মানছে না। বরং জোর করে তাঁদের জমি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং মারধর ও অশ্লীল গালিগালাজ করা হয়েছে।
সঞ্জীব নস্করের বক্তব্য, ‘‘বিচার ব্যবস্থার উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের জমিতে চাষ করতে চাই।’’
আরও পড়ুন: Bageswar Baba: আমিষ বিতর্কে বাগেশ্বরের সাফাই, গ্লাসগো থেকে কী বললেন বাবা?
ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের বক্তব্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভাইরাল ভিডিওকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।


