Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অ্যাডভেঞ্চারের নেশায় আফগানিস্তানে (Afghanistan Solo Travel) একা ঘুরতে গিয়েছিলেন কেরলের ট্রাভেল ভ্লগার অরুণিমা। কিন্তু বামিয়ানে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতার মুখে পড়তে হয় তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ‘Backpacker Arunima’ নামে পরিচিত অরুণিমা প্রথমে জানান, তাঁকে মুজাহিদিনরা গ্রেফতার করেছে। এমনকী ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য সাহায্যও চান তিনি। পরে অবশ্য অরুণিমা নিজেই জানান, তাঁকে আসলে গ্রেফতার করা হয়নি। তবে গ্রেফতারের ভয় দেখানো হয়েছিল।
পাসপোর্ট ও ভিসা পরীক্ষা (Afghanistan Solo Travel)
অরুণিমার দাবি, বামিয়ানে স্থানীয় (Afghanistan Solo Travel) কর্তৃপক্ষ তাঁর পাসপোর্ট ও ভিসা পরীক্ষা করেন। এরপর তাঁকে ভ্রমণের অনুমতিপত্র দেখাতে বলা হয়। অরুণিমা জানান, এর আগে জালালাবাদেও তিনি এই অনুমতিপত্র নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু একা থাকার কারণে তাঁকে অনুমতি দেওয়া হয়নি। তাঁর সঙ্গে কোনও পুরুষ সঙ্গী বা স্থানীয় সরকারি গাইড ছিল না।
চলে জিজ্ঞাসাবাদ (Afghanistan Solo Travel)
বামিয়ানে তাঁকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। পরে স্থানীয় এক ব্যক্তি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাঁকে সাহায্য করেন। এরপর তাঁকে উজবেকিস্তান সীমান্তের দিকে যাওয়ার অনুমতি দেওয়া হয় বলে জানিয়েছেন অরুণিমা। তাঁর এই পুরো বক্তব্য অবশ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এই ঘটনা আফগানিস্তানে মহিলাদের একা ভ্রমণের ঝুঁকির কথা আবার প্রকাশ্যে এনেছে। তালিবান শাসিত আফগানিস্তানে মহিলাদের চলাফেরার উপর একাধিক কড়া নিয়ম রয়েছে। পুরুষ অভিভাবক ছাড়া তাঁদের ভ্রমণেও সমস্যা হতে পারে।
শুধু তাই নয়, সেখানে ছবি তোলা বা ভিডিও করার ক্ষেত্রেও সাবধান থাকতে হয়। সরকারি অফিস, সেনা বা নিরাপত্তা সংক্রান্ত জায়গার ছবি তুললে বিপদে পড়ার আশঙ্কা রয়েছে।


