Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: বর্তমানে OTT প্ল্যাটফর্মের দিকে ঝোঁক বেড়েছে দর্শকদের। সেই কনটেন্ট ছড়াচ্ছে সাংস্কৃতিক দূষণ। এমন অভিযোগ নিয়ে বছর দুয়েক আগে সরব হয়েছিলেন RSS প্রধান ভাগবত। সেই দূষণ ঠকাতেই এবার বিজেপির অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের RSS নিল এবার বড় পদক্ষেপ। দূষণের কারণ খুঁজে বের করার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিই রিপোর্ট জমা দেবে কেন্দ্রকে।
কমিটির দায়িত্ব
তথ্যসূত্রে জানা যাচ্ছে, এই কমিটিতে থাকছেন ও সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত বিদ্বজন, প্রাক্তন উপাচার্য থেকে সঙ্ঘের প্রচারকরা। এই কমিটি জানিয়েছে OTT প্লাটফর্মগুলির মাধ্যমে সম্প্রচারিত আপত্তিকর বিষয়বস্তু নিয়ে রিপোর্ট তৈরি করে প্রস্তাব জমা দেওয়া হবে কেন্দ্রকে। RSS এর সূত্র থেকে বলা হয় “সেন্সর বোর্ডের মতো কিছু প্রয়োজন আমাদের, যাতে সাংস্কৃতিক দূষণ আমাদের পরিবার এবং যুবসমাজকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। কমিটি তৈরী হলেও কোনও ডেডলাইন দেয়নি কমিটি। তবে প্রস্তাব পেশ করার আগে বিভিন্ন ক্ষেত্রের মানুষদের সাথে পরামর্শ করেছে কমিটি, জানিয়েছে প্রয়োজনে তারা আইনি পরামর্শ নেবেন।
আরও পড়ুন: Airport Connectivity: বিমান যোগাযোগে জোর, রাজ্যের চার প্রকল্পে মউ স্বাক্ষরের প্রস্তুতি
OTT বিতর্ক
২০২৪ সালের ১২ অক্টবর নাগপুরে বিজয়া দশমীর ভাষণে OTT প্ল্যাটফর্মের কনটেন্ট নিয়ে সরব হয়েছিলেন ভাগবত। তাঁর বক্তব্য ছিল ” OTT প্ল্যাটফর্মগুলিতে যে ধরনের জিনিসপত্র দেখানো হচ্ছে, তা জঘন্য। সেসব নিয়ে কথা বলাও পাপ। আইন বলবৎ করে সেসব নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কারণ ওই সব কনটেন্টই নৈতিক অধঃপতন ডেকে আনছে। বিকৃতি ডেকে আনছে সমাজে।” সিনেমা মুক্তি পাওয়ার আগে সেন্সর বোর্ডের থেকে পেতে হয় ছাড়পত্র। কিন্তু OTT প্ল্যাটফর্মের ক্ষেত্রে শুধুমাত্র তথ্যপ্রযুক্তি বিধি এবং অপরাধ আইনই কার্যকর। শংসাপত্র বা ছাড়পত্রের ব্যবস্থা না থাকায় OTT প্ল্যাটফর্মগুলির কন্টেন্টে বাছ-বিচার থাকছে না বলে অভিযোগ উঠছে বেশ কিছু দিন ধরেই। সেই আবহেই RSS-এর ওই বিশেষ কমিটি আপাতত ‘ইনফর্ম্যাল গ্রুপ’ হিসেবেই কাজ করছে বলে জানা গিয়েছে।


