Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ছুটির দিনের সকালেই বদলে গেল (Weather Alert) কলকাতা ও আশপাশের আবহাওয়া। রবিবার ভোর থেকেই আকাশ মেঘলা ছিল। সকাল গড়াতেই কলকাতা-সহ সংলগ্ন বিভিন্ন এলাকায় শুরু হয় জোরালো বৃষ্টি। কোথাও মাঝারি, আবার কোথাও একটানা ভারী বৃষ্টির সঙ্গে বইতে থাকে দমকা হাওয়া। আচমকা বৃষ্টিতে তাপমাত্রাও বেশ কিছুটা নেমে যায়। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাইরে বেরোনো সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।
কোন কোন জায়গায় বৃষ্টি? (Weather Alert)
কলকাতার পাশাপাশি হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (Weather Alert), নদিয়া এবং মুর্শিদাবাদের একাধিক এলাকায় বৃষ্টির খবর মিলেছে। হাওড়া, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরেও আবহাওয়া খারাপ হওয়ার সতর্কতা রয়েছে। বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
গভীর নিম্নচাপের আশঙ্কা (Weather Alert)
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে সেই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। মঙ্গলবার নাগাদ এর প্রভাব আরও স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার নাগাদ সেটি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে।
আরও পড়ুন: Gujarat Hilsa: বঙ্গের বাজার কাঁপাচ্ছে গুজরাটের ইলিশ!
উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়ার দাপটও বাড়তে পারে। ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের কয়েকটি এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


