Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারত বনাম পাকিস্তান খেলার মাঠে মুখোমুখি মানেই তা আবেগের লড়াই, সম্মানের লড়াই (India-Pakaistan)। তবে বর্তমানে বেশিরভাগ ম্যাচেই দুই দলের খেলোয়াড়দের সৌজন্যমূলক হাত মেলাতে দেখা যায় না। প্রায় দুই সপ্তাহ আগে দুবাইয়ে এশিয়া কাপের ক্রিকেট ম্যাচে ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানাকে টসের আগে বা পরে হাত মেলাতে দেখা যায়নি। তবে এশিয়ান গেমসের টেবল টেনিস কোর্টে দেখা গেল ঠিক তার ভিন্ন চিত্র। ম্যাচ শেষে দুই দেশের খেলোয়াড়েরা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করলেন।
ক্রিকেটে হাত না মেলানোর ইতিহাস (India-Pakaistan)
ক্রিকেটে দুই দেশের অধিনায়কদের হাত না মেলানোর এই ধারা শুরু হয়েছিল এক বছর আগে—গত বছরের ১৪ সেপ্টেম্বর দুবাই স্টেডিয়ামে এশিয়া কাপের ম্যাচে। পহেলগাঁও হামলার প্রেক্ষাপটে আয়োজিত সেই ম্যাচে পাকিস্তান দলনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি ভারতের তৎকালীন অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতীয় দল সেই ম্যাচ জিতে তাদের জয় উৎসর্গ করেছিল ভারতীয় সেনাকে। এরপর আরও দু’বার এশিয়া কাপে মুখোমুখি হলেও এই কড়াকড়ি বজায় ছিল। এমনকি এশিয়া কাপের ট্রফি গ্রহণের সময়ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির দিকে এগিয়ে যাননি ভারতীয় ক্রিকেটাররা।
অন্য খেলায় বজায় রয়েছে সৌজন্য (India-Pakaistan)
ক্রিকেটের এই উত্তপ্ত আবহ অন্যান্য খেলায় প্রভাব ফেলেনি। এর আগে হকি বিশ্বকাপেও দুই দেশের খেলোয়াড়দের সৌজন্য বিনিময় করতে দেখা গিয়েছিল। এমনকি গত বছর নভেম্বরে কলম্বোয় দৃষ্টিহীন মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে টসের পর হাত না মেলালেও, ম্যাচ শেষে খেলোয়াড়রা করমর্দন করেন এবং একে অপরকে জড়িয়ে ধরেন। এবার এশিয়ান গেমসের টেবল টেনিসেও সেই একই সৌজন্যের পুনরাবৃত্তি দেখা গেল।
টেবল টেনিসে ভারতের দাপুটে জয় (India-Pakaistan)
এশিয়ান গেমসে পাকিস্তানের বিরুদ্ধে টেবল টেনিস কোর্টে ৩-০ ব্যবধানে একতরফা জয় ছিনিয়ে নিয়েছে ভারত এবং শেষ ষোলোয় নিজেদের জায়গা নিশ্চিত করেছে। প্রথম ম্যাচে বঙ্গকন্যা সুতীর্থা মুখোপাধ্যায় ও আলিনা খানরা প্রতিপক্ষকে ১১-৩, ১১-৩, ১১-৪ গেমে উড়িয়ে দেন। দ্বিতীয় খেলায় সিন্ড্রেলা দাস ১১-৬, ১১-৭, ১১-৫ গেমে কালসুম খানকে পরাজিত করেন। এরপর তৃতীয় ম্যাচে শ্রীজা আকুলা ফতিমা খানের বিরুদ্ধে মাত্র ১৩ পয়েন্ট দিয়ে ১১-৪, ১১-৪, ১১-৫ ব্যবধানে জয় সুনিশ্চিত করেন। এর আগে প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল ভারতীয় মহিলা দল।
আরও পড়ুন: England Footballer: পিচ রোলারের ধাক্কা, ভয়ংকর ঘটনা প্রাক্তন ইংল্যান্ড তারকার সঙ্গে
এশিয়ান গেমসে ভারতের পদক (India-Pakaistan)
টেবল টেনিসের সাফল্যের পাশাপাশি এশিয়ান গেমসে ভারতের পদক সংখ্যা দাঁড়িয়েছে ছয় (India-Pakaistan)। মোট ৪টি সোনা ও ২টি ব্রোঞ্জ। শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে পুরুষদের ব্যক্তিগত ফাইনালে রুপো জিতেছেন হিমাংশু ধিলন এবং ব্রোঞ্জ পেয়েছেন রুদ্রাঙ্ক্ষ পাটিল। অন্যদিকে, ৬০ কেজি এমএমএ বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ভারতের সূচিকা তারিয়াল। সিঙ্গাপুরের প্রতিযোগীর কাছে ০-২ ব্যবধানে হেরে অসন্তোষ প্রকাশ করলেও, মাথা উঁচু করেই এশিয়ান গেমসের মঞ্চ ছাড়ছেন তিনি।



