Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: এশিয়ান গেমস ২০২৬-এ তিরন্দাজিতে দুর্দান্ত সাফল্য (India Archery Gold) ভারতের। কম্পাউন্ড আর্চারির মহিলা দলগত বিভাগের পর মিক্সড টিম ইভেন্টেও সোনা জিতেছে ভারতীয় দল। এই দুই সাফল্যের পাশাপাশি ২০২৮ সালের অলিম্পিক্সের যোগ্যতাও নিশ্চিত করেছেন দেশের তিরন্দাজরা। ফলে নাগোয়া এশিয়াডে ভারতের সোনার অভিযান আরও শক্তিশালী হল।
ফাইনালে পরাস্ত চিন (India Archery Gold)
মহিলাদের কম্পাউন্ড দলগত ফাইনালে চিনকে (India Archery Gold) হারিয়ে চ্যাম্পিয়ন হন জ্যোতি সুরেখা ভেন্নাম, চিকিথা তানিপার্থি ও পৃথিকা প্রদীপ। ভারতীয় ত্রয়ী ২৩৮-২৩৪ ব্যবধানে চিনের দলকে পরাজিত করে। শেষ পর্বে একের পর এক নিখুঁত ‘টেন’ মেরে ভারতের স্কোর নিয়ে যান বিশ্বরেকর্ডের সমান জায়গায়। ২০১৪ সালের ইঞ্চিয়ন এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার তৈরি রেকর্ডের সঙ্গে তাঁদের স্কোর মিলে যায়।

ম্যাচ গড়ায় শুট-অফে
এরপর মিক্সড টিম ইভেন্টে চিকিথা তানিপার্থির সঙ্গে জুটি বাঁধেন সাহিল যাদব। ফাইনালে কোরিয়ার বিরুদ্ধে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয়। নির্ধারিত চার রাউন্ডের শেষে দু’দলের স্কোর সমান হওয়ায় ম্যাচ গড়ায় শুট-অফে।

আরও পড়ুন: Gulveer Singh: এশিয়াডে পদক জয়ের হ্যাট্রটিক, গড়লেন ঐতিহাসিক নজির!
চূড়ান্ত মুহূর্তে ভারতের দুই তিরন্দাজই ‘টেন’ করেন। কোরিয়ার এক তিরন্দাজ ‘নাইন’ মারায় ১৫৮-১৫৭ ব্যবধানে জয় নিশ্চিত করে ভারত। এর ফলে কম্পাউন্ড তিরন্দাজিতে পরপর দুই ইভেন্টে সোনা এল ভারতের ঝুলিতে।

