Last Updated on [modified_date_only] by Tania Rakshit
তানিয়া রক্ষিত: ব্রাজিলের মতো শক্তিশালী দলের কাছে ০-৪ গোলে ভারত হেরে গেলেও পুরো ম্যাচটিকে একতরফা বলা চলে না (Ancelotti-Khalid Jamil)। ম্যাচে ভারতীয় দলের লড়াই প্রশংসিত হয়েছে খোদ ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তির মুখে। কলকাতার ফুটবলপ্রেমীদের আবেগকে সম্মান জানানোর পাশাপাশি ভারতীয় দলের রক্ষণভাগ ও লড়াইয়ের মানসিকতার ‘বাহবা’ দেন তিনি। তবে হারের পর ভারতীয় কোচ খালিদ জামিল ব্যর্থতার প্রধান কারণ হিসেবে তুলে ধরেছেন খেলোয়াড়দের মনঃসংযোগের অভাবকে।
আন্সেলোত্তির প্রতিক্রিয়া (Ancelotti-Khalid Jamil)
ম্যাচ শেষে ব্রাজিলিয়ান কোচ কার্লো আন্সেলোত্তি কলকাতায় আসতে পেরে এবং সমর্থকদের সামনে খেলতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, “যাঁরা ব্রাজিল ও ফুটবলকে ভালোবাসেন, তাঁদের সামনে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সমর্থকেরা রাতটি উপভোগ করেছেন।” ভারতীয় দলের খেলা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি জানান, ভারতের রক্ষণ বেশ সংগঠিত ছিল এবং তারা প্রতি-আক্রমণে ওঠার চেষ্টা করেছে, যার ফলে গোল পাওয়া সহজ ছিল না। পাশাপাশি অস্ট্রেলিয়া ও ভারতের বিরুদ্ধে তরুণ খেলোয়ারদের সুযোগ দেওয়া এবং তাঁদের পারফরম্যান্সে সন্তুষ্টির কথাও জানান ব্রাজিল কোচ।
মনঃসংযোগের অভাবকে দুষলেন খালিদ (Ancelotti-Khalid Jamil)
অন্যদিকে ম্যাচ শেষে ভারতীয় দলের কোচ খালিদ জামিল হারের পেছনে কাঠগড়ায় তুলেছেন খেলোয়াড়দের মনোযোগের ঘাটতিকে। তাঁর মতে, ব্রাজিলের মতো বিশ্বমানের দলের বিরুদ্ধে একটি ছোট ভুলই ম্যাচের ফল বদলে দেওয়ার জন্য যথেষ্ট। খালিদ জামিল বলেন, “এক থেকে ৯০ মিনিট পর্যন্ত সমানভাবে সতর্ক থাকতে হয়। নিজের ওপর বিশ্বাস রাখা জরুরি, কিন্তু মনোযোগে সামান্য ব্যাঘাত ঘটলেই যেকোনও মুহূর্তে গোল হয়ে যেতে পারে।” ব্রাজিলের শক্তিমত্তা মেনে নিয়ে তিনি আরও বলেন যে, ওরা বিশ্বচ্যাম্পিয়ন এবং ওদের সামলানো কোনো সহজ কাজ নয়।
দল নির্বাচন নিয়ে প্রশ্ন (Ancelotti-Khalid Jamil)
ম্যাচের ২৮ মিনিটে এস্তেভাওয়ের শট গুরপ্রীতের হাতের তলা দিয়ে জালে জড়ায় এবং ৪২ মিনিটে পেদ্রোর একটি দুর্বল শটও তিনি আটকাতে ব্যর্থ হন (Ancelotti-Khalid Jamil)। গুরুত্বপূর্ণ ম্যাচে গুরপ্রীতের এমন পারফরম্যান্সের পর দল নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে বিশাল কাইথ দলে না থাকা এবং প্রভসুখন গিল বেঞ্চে বসে থাকায় বিতর্ক তৈরি হয়েছে। তবে গোলরক্ষক গুরপ্রীতের পাশেই দাঁড়িয়েছেন কোচ খালিদ জামিল। তিনি জানান, গুরপ্রীত ভারতের অন্যতম সেরা গোলরক্ষক এবং মাত্র দু’টি ম্যাচের পারফরম্যান্স দিয়ে তাকে বিচার করা ঠিক নয়; আগামী ম্যাচে সে আবারও চেনা ছন্দে ফিরবে।



