Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিধায়ক হুমায়ুন কবীর রাজনীতি থেকে স্বেচ্ছা অবসরের সিদ্ধান্তের কথা জানালেন (Humayun Kabir)। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, যতদিন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী থাকবেন, ততদিন তিনি আর বিধানসভায় যাবেন না। তাঁর এই ঘোষণাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।
নওদার মানুষের কাছে ক্ষমাপ্রার্থনা (Humayun Kabir)
নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে বলতে গিয়ে নওদার মানুষের কাছে ক্ষমা চেয়েছেন হুমায়ুন কবীর। বিধায়ক হিসেবে প্রত্যাশা পূরণ করতে না পারার জন্য তিনি মানুষের কাছে দুঃখপ্রকাশ করেন। তাঁর বক্তব্যে ব্যক্তিগত রাজনৈতিক হতাশার পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষও প্রকাশ পেয়েছে।
আরও পড়ুন: Suvendu on Mamata: মমতার পায়ে “ভুয়ো” চোট, তদন্তের দাবি শুভেন্দুর
রেজিনগর নিয়ে বড় দাবি (Humayun Kabir)
রেজিনগর উপনির্বাচনের ফল নিয়েও আত্মবিশ্বাসী হুমায়ুন কবীর। তাঁর দাবি, রেজিনগরে বিজেপির জয় নিশ্চিত। এই মন্তব্যকে ঘিরে উপনির্বাচনের রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



