Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোর আবহেই শহরের অভিজাত আবাসনে রহস্যমৃত্যু। নিউটাউনের (Newtown) সাপুরজী সুখবৃষ্টি আবাসনের ‘এ’ ব্লকের বন্ধ ফ্ল্যাট থেকে এক তরুণী পচাগলা দেহ উদ্ধার। মৃত তরুণীর নাম অপলা প্রধান (৩০)। তথ্যপ্রযুক্তি (আইটি) কর্মী। টেকনো সিটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
ফ্ল্যাট ভাড়া নিয়ে একা থাকতেন তরুণী (Newtown)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অপলা প্রধান ঝাড়খণ্ডের জামশেদপুরের বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে তিনি দীর্ঘদিন ধরে কলকাতার নিউটাউনে (Newtown) থাকতেন। সাপুরজী সুখবৃষ্টি আবাসনের ‘এ’ ব্লকের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে একা থাকতেন তিনি। বিগত কয়েক দিন ধরে তাঁর সঙ্গে পরিবার বা পরিচিতদের কোনওরকম যোগাযোগ ছিল না। বেশ কিছু দিন ধরে তরুণীকে বাইরে বের হতেও দেখেননি প্রতিবেশীরা।
আরও পড়ুন:Bikash Ranjan Bhattacharya: ভোরে বিকাশরঞ্জনের বাড়িতে একের পর এক বোতল হামলা
বৃহস্পতিবার ভোররাতে ওই ফ্ল্যাটের আশপাশ থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হতে শুরু করলে সন্দেহ হয় অন্য আবাসিকদের (Newtown)। এর পরেই বাসিন্দারা টেকনো সিটি থানায় খবর দেন। খবর পাওয়া মাত্রই পুলিশের বিশেষ দল তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায়। বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখা যায় তরুণীর পচাগলা দেহ পড়ে রয়েছে। দেহটি ইতিমধ্যেই অনেকটাই পচে গলে যাওয়ার কারণে প্রাথমিক ভাবে মৃত্যুর সঠিক কারণ কিংবা সময় অনুমান করা সম্ভব হয়নি।
পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ, আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনও ষড়যন্ত্র রয়েছে, তা স্পষ্ট হবে বলে পুলিশ জানাচ্ছে।
আরও পড়ুন:Durga Puja Weather 2026: মহালয়ার আগে বৃষ্টি, শনিবার থেকে স্বস্তি! পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
ইতিমধ্যেই টেকনো সিটি থানার পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর (Unnatural Death) মামলা রুজু করা হয়েছে। জামশেদপুরে অপলার পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ তরুণীর কল ডিটেইলস রেকর্ড (CDR) খতিয়ে দেখছে। পাশাপাশি তিনি শেষ কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তা জানতে তাঁর কয়েকজন পরিচিত ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারীরা। আবাসন (Newtown) চত্বরের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হচ্ছে, যাতে সাম্প্রতিক দিনে তাঁর ফ্ল্যাটে কারও যাতায়াত ছিল কিনা সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়। এই মর্মান্তিক ও রহস্যজনক ঘটনায় সাপুরজী চত্বরের বাসিন্দাদের মধ্যে থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে।


