Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আইএসএলের শুরুতেই হোঁচট খেল মোহনবাগান (Mohun Bagan vs Northeast)। নর্থইস্ট ইউনাইটেডের কাছে ০-১ গোলে হেরে টুর্নামেন্ট অভিযান শুরু করল সবুজ-মেরুন বাহিনী। ম্যাচের শেষ মুহূর্তে জিতিন এমএসের করা গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। আইএফএ শিল্ড ফাইনালে ডার্বি জয়ের যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল, পাহাড়ে গিয়ে তা বড় ধাক্কা খেল।
গুচ্ছের গোল মিসের মহড়া (Mohun Bagan vs Northeast)
গোয়াহাটির এই ম্যাচে মোহনবাগানের হারের মূল কারণ তাদের নিজেদের ভুল ও প্রচুর সুযোগ নষ্ট। ম্যাচের শুরুতেই লি আরউইনের জোরালো শট বারে লেগে ফিরে আসে। এরপর প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে একের পর এক সহজ সুযোগ হাতছাড়া করেন আরউইন, মিগুয়েল ও সুহেল আহমেদ ভাটরা। বক্সের সামনে চূড়ান্ত ব্যর্থতা ও তালমিলের অভাবে গোলমুখ খুলতে ব্যর্থ হয় দল।
রক্ষণভাগের দুর্বলতা (Mohun Bagan vs Northeast)
নর্থইস্ট দল সামগ্রিকভাবে খুব একটা আক্রমণাত্মক না হলেও, পজিশন ও শটের দিক থেকে এগিয়ে ছিল। ডার্বির নায়ক সমির জেলকোভিচ থেকে শুরু করে অভিষেক টেকচাম ও আপুইয়া—প্রত্যেকেই ছিলেন নিজেদের চেনা ছন্দের বাইরে। পুরো ম্যাচে দলের ফিটনেস ও পাসিং নিয়ে বড় প্রশ্নচিহ্ন রয়ে গেল।
আরও পড়ুন: East Bengal vs Al-Shorta: আমরাই সেরা দল’ জানিয়ে দিলেন জয় গুপ্তা

শেষ মুহূর্তের গোলে হার (Mohun Bagan vs Northeast)
ম্যাচের অন্তিম মুহূর্তে (৯২ মিনিটে) সব আশা শেষ হয়ে যায়। আলাদিনের দূরপাল্লার শট বিশাল কাইথ প্রতিহত করলেও ফিরতি বল ক্লিয়ার করতে ব্যর্থ হন আলবার্তোরা। সুযোগ বুঝে ফাঁকা জালে বল জড়িয়ে নর্থইস্টের জয় নিশ্চিত করেন জিতিন এমএস। উৎসবের মরসুমে শূন্য হাতে তিলোত্তমায় ফিরতে হচ্ছে সবুজ-মেরুন শিবিরকে।



