Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ম্যাচের বয়স তখন সবে তিন মিনিট। তার মধ্যেই ভারতের জালে বল জড়িয়ে দিয়েছিল জাপান (Asian Champions Trophy 2026)। শুরুতেই এমন ধাক্কা খেয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিলেন হরমনপ্রীত সিংরা। কিন্তু শেষপর্যন্ত দুরন্ত প্রত্যাবর্তনে ফাইনাল জিতে নিল ভারত। জাপানকে ৪-১ গোলে হারিয়ে ষষ্ঠবারের জন্য এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব ঘরে তুলল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে গোল করলেন শীলানন্দ লাকরা, দিলপ্রীত সিং, যুগরাজ সিং এবং বিবেক সাগর প্রসাদ।
পিছিয়ে পড়েও লড়াইয়ে ফেরে ভারত (Asian Champions Trophy 2026)
ফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল জাপান। ম্যাচের তিন মিনিটের মাথায় গোল করে এগিয়েও যায় তারা। এরপরও জাপানের একের পর এক আক্রমণ এবং জমাট রক্ষণভাগ ভারতকে যথেষ্ট চাপে রেখেছিল। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে শুরু করে ভারতীয় দল। তৃতীয় কোয়ার্টারে শীলানন্দ লাকরার গোলে সমতা ফেরায় টিম ইন্ডিয়া। সেই গোলের পর থেকেই বদলে যায় ম্যাচের ছবি।
শেষ কোয়ার্টারে ভারতের গোল উৎসব (Asian Champions Trophy 2026)
সমতা ফেরানোর পর শেষ কোয়ার্টারে কার্যত আক্রমণের ঝড় তোলে ভারত। ভারতীয় দলের গতির সঙ্গে পাল্লা দিতে পারেনি জাপানের রক্ষণভাগ। একের পর এক আক্রমণ থেকে গোল তুলে নেন দিলপ্রীত সিং, যুগরাজ সিং এবং বিবেক সাগর প্রসাদ। পরপর তিনটি গোল করে জাপানের ম্যাচে ফেরার যাবতীয় সম্ভাবনা শেষ করে দেয় ভারত। শেষপর্যন্ত ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ষষ্ঠবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে হরমনপ্রীতরা।
প্রতিযোগিতা জুড়েই অপ্রতিরোধ্য ভারত (Asian Champions Trophy 2026)
এবারের প্রতিযোগিতায় শুরু থেকেই চ্যাম্পিয়নের মতো খেলেছে ভারত। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে সফল দল হিসেবে মাঠে নেমেছিল তারা। এর আগে ২০১১, ২০১৬, ২০১৮, ২০২৩ এবং ২০২৪ সালে এই খেতাব জিতেছিল ভারত। এবার ঘরের মাঠে ষষ্ঠ ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই অভিযান শুরু করেছিল টিম ইন্ডিয়া।
প্রথম ম্যাচেই বাংলাদেশকে ১৩-০ গোলে উড়িয়ে নিজেদের শক্তির পরিচয় দেয় ভারত। এরপর চিনকে ৫-২, জাপানকে ৪-১ এবং মালয়েশিয়াকে ৪-২ গোলে হারায় তারা। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে ৮-০ ব্যবধানে জয় পায় ভারত। সেমিফাইনালেও সেই দক্ষিণ কোরিয়াকে ৮-১ গোলে পরাস্ত করে ফাইনালে জায়গা করে নেয় হরমনপ্রীত সিংয়ের দল। গোটা প্রতিযোগিতায় অপরাজিত থেকেই শেষপর্যন্ত চ্যাম্পিয়ন হল ভারত।
পাঞ্জাবে বসেছিল হকির মহারণ (Asian Champions Trophy 2026)
পাঞ্জাবের জলন্ধর ও মোহালিতে আয়োজিত হয়েছিল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির নবম সংস্করণ (Asian Champions Trophy 2026)। ২৭ অক্টোবর শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল মোট ছ’টি দল— ভারত, বাংলাদেশ, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়া। লিগ পর্বের সমস্ত ম্যাচ আয়োজিত হয়েছিল জলন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে। এরপর ৪ নভেম্বর সেমিফাইনাল এবং ৫ নভেম্বর ফাইনাল ও পদক নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয় মোহালির অলিম্পিয়ান বলবীর সিং সিনিয়র ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে।
আরও পড়ুন: Mohun Bagan: সুযোগ নষ্টের মহোৎসব, ওড়িশাকে হারাল মোহনবাগান
ঘরের মাঠে সমর্থকদের প্রত্যাশা পূরণ করে আরও একবার এশিয়ার সেরা হওয়ার গৌরব অর্জন করল ভারতীয় হকি দল। ষষ্ঠবারের খেতাব জিতে প্রতিযোগিতার ইতিহাসে নিজেদের আধিপত্য আরও একবার প্রতিষ্ঠা করলেন হরমনপ্রীতরা।



