Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: জাতীয় দলের বাইরে রয়েছেন বেশ কিছুদিন (SuryaKumar Yadav)। এবার ঘরোয়া ক্রিকেটে নতুন চ্যালেঞ্জ নিতে চলেছেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব। ২০২৬ সালের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বই দলের অধিনায়ক নির্বাচিত হলেন তিনি। সোমবার মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।
ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন সূর্যের (SuryaKumar Yadav)
আইপিএল ২০২৬-এর পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি সূর্যকুমারকে। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। খারাপ ফর্মের কারণে আপাতত ভারতীয় দলের বাইরে রয়েছেন সূর্য। এবার মুম্বইয়ের অধিনায়ক হিসেবে ঘরোয়া ক্রিকেটে নিজেকে নতুন করে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন তিনি।
ট্রফি জেতাই লক্ষ্য সূর্যকুমারের (SuryaKumar Yadav)
অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সূর্যকুমার। তাঁর কথায়, মুম্বইয়ের হয়ে খেলা সবসময়ই গর্বের বিষয়। দলে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি একাধিক প্রতিভাবান তরুণ রয়েছেন। সকলে মিলে একজোট হয়ে প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দিতে চান তিনি। সূর্যের লক্ষ্য, দলকে ট্রফি জিতিয়ে ঘরে ফেরা।
তারকাখচিত মুম্বই দল (SuryaKumar Yadav)
সূর্যকুমারের নেতৃত্বে এবারের মুম্বই দল যথেষ্ট শক্তিশালী (SuryaKumar Yadav)। স্কোয়াডে রয়েছেন ভারতীয় টি-টোয়েন্টি দলের সদস্য শিবম দুবে। পাশাপাশি রয়েছেন অঙ্গকৃষ রঘুবংশী, সরফরাজ খান, শার্দুল ঠাকুর এবং তুষার দেশপান্ডের মতো ক্রিকেটাররা। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে খেতাব জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠতে পারে মুম্বই।
আরও পড়ুন: IND VS NZ: হ্যামিল্টনে বৃষ্টির বাধা, ৪০ ওভারের ম্যাচে টস জিতল ভারত
তবে উল্লেখযোগ্য বিষয়, চলতি মরশুমে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের অধিনায়কত্ব করা সিদ্ধেশ লাডকে সৈয়দ মুস্তাক আলি ট্রফির টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়নি। ফলে সূর্যকুমারের নেতৃত্বে নতুন মরশুমে মুম্বই কেমন পারফর্ম করে, এখন সেটাই দেখার।



