Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বৃষ্টির দাপটে ভেস্তে গিয়েছে ভারত-নিউ জিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ (Rohit Sharma)। হ্যামিল্টনের সেডন পার্কে টস হলেও একটি বলও খেলা সম্ভব হয়নি। পাঁচ ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। তবে বৃষ্টিতে ম্যাচ বাতিলের দিন ক্রিকেটের বাইরের একটি ঘটনায় আলোচনায় উঠে এলেন রোহিত শর্মা। ভারতীয় দলের বাস মাঠে পৌঁছনোর পর প্রায় ১৫ মিনিট তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। কোথায় গিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক?
১৫ মিনিট খোঁজ মিলল না রোহিতের (Rohit Sharma)
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় দলের বাস হ্যামিল্টনের সেডন পার্কে পৌঁছনোর পর বাস থেকে নেমে যান রোহিত শর্মা। কিন্তু এরপর তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় ১৫ মিনিট তাঁর কোনও খোঁজ না মেলায় দলের অন্দরে তৈরি হয় বিভ্রান্তি। বৃষ্টির কারণে ম্যাচ হওয়ার সম্ভাবনা কম থাকায় ক্রিকেটারদের অনেকেই মাঠে নামেননি। সেই পরিস্থিতিতে রোহিতের অনুপস্থিতি নজরে আসে।
এরপর অধিনায়ক শুভমান গিল, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং সাপোর্ট স্টাফরা বাস থেকে নেমে মাঠের ভিতরে চলে যান। অন্য ক্রিকেটারদের নিয়ে বাসটি হোটেলের উদ্দেশে রওনা দেয়। সেই বাসেই ছিলেন বিরাট কোহলি এবং রোহিত। পরে বিরাটের সঙ্গে হোটেলে ফেরার বাসে দেখা যায় প্রাক্তন অধিনায়ককে। তবে মাঝের ১৫ মিনিট তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।
রোহিতের ভুলে যাওয়ার স্বভাব নিয়ে চর্চা (Rohit Sharma)
রোহিতের এই ঘটনার সঙ্গে তাঁর অন্যমনস্কতার কোনও সম্পর্ক রয়েছে কি না, তা অবশ্য স্পষ্ট নয়। তবে ভারতীয় ক্রিকেটে তাঁর ভুলে যাওয়ার স্বভাব নিয়ে এর আগেও একাধিক মজার ঘটনা সামনে এসেছে। কখনও মাঠে নিজের সিদ্ধান্ত ভুলে যাওয়া, কখনও আবার প্রয়োজনীয় জিনিসপত্র ফেলে আসা—এসব নিয়ে সতীর্থদের সঙ্গে মাঝেমধ্যেই হাসিঠাট্টা চলে।
একদিনের ম্যাচে টস জেতার পর কী সিদ্ধান্ত নিয়েছেন, তা কয়েক মুহূর্তের জন্য ভুলে যাওয়ার ঘটনাও ঘটেছে রোহিতের সঙ্গে। মাঠে দাঁড়িয়ে কিছুক্ষণ চিন্তা করার পর নিজের সিদ্ধান্ত মনে করার চেষ্টা করতে দেখা গিয়েছে তাঁকে।
আরও পড়ুন: Arshdeep Singh: পাঞ্জাবের সঙ্গে ৮ বছরের সম্পর্ক শেষ, মুম্বইয়ে যাচ্ছেন অর্শদীপ!
ভুলে গিয়েছেন অনেক কিছুই! (Rohit Sharma)
শুধু মাঠেই নয়, হোটেলেও নানা জিনিস ফেলে আসার অভ্যাস রয়েছে রোহিতের। কখনও ফোন, কখনও আইপ্যাড, মানিব্যাগ, এমনকী বিয়ের আংটিও হোটেলের ঘরে ফেলে আসার ঘটনা সামনে এসেছেন (Rohit Sharma)। একাধিক বার পাসপোর্ট ভুলে যাওয়ার কথাও জানা গিয়েছে। তাঁর এই অন্যমনস্কতা নিয়ে সতীর্থদের মধ্যে মাঝেমধ্যেই মজার পরিবেশ তৈরি হয়।
তবে হ্যামিল্টনে ঠিক কী কারণে ১৫ মিনিটের জন্য রোহিতের খোঁজ পাওয়া যায়নি, তা এখনও জানা যায়নি। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার দিন তাই ক্রিকেটের বাইরেও আলোচনার কেন্দ্রে চলে এলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।



