Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজনৈতিক জীবনের নানা ওঠাপড়ার মাঝেই ব্যক্তিগত জীবনে (Debangshu Bhattacharyya Wedding) নতুন অধ্যায় শুরু করলেন তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। রবিবার ঘনিষ্ঠ পরিসরে আংটি বদল সারলেন তিনি। সমাজমাধ্যমে নিজেই এই সুখবর জানিয়েছেন দেবাংশু। যদিও হবু স্ত্রীর পরিচয় প্রথমে প্রকাশ্যে আনেননি। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে শুধু ‘এনগেজড’ লিখেই সুখবর ভাগ করে নেন তিনি। তারপর থেকেই তাঁর হবু স্ত্রীকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহল থেকে অনুরাগীদের মধ্যে।
পাত্রীর নাম কী? (Debangshu Bhattacharyya Wedding)
ঘনিষ্ঠ সূত্রের দাবি, দেবাংশুর (Debangshu Bhattacharyya Wedding) হবু স্ত্রীর নাম মেঘনা শর্মা। পেশায় তিনি একজন বিমানসেবিকা। একটি জনপ্রিয় বিমান সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন মেঘনা। তাঁর বাড়ি উত্তরপাড়ায়। উত্তরপাড়া টাউন গার্লস হাইস্কুল থেকে পড়াশোনা শেষ করার পর বিমানসেবিকা হওয়ার প্রশিক্ষণ নেন তিনি। তবে কীভাবে দেবাংশুর সঙ্গে তাঁর পরিচয় এবং তাঁদের সম্পর্কের সূত্রপাত, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

বিয়ে কবে?
সব কিছু ঠিক থাকলে ২০২৭ সালে বিয়ের পিঁড়িতে বসতে পারেন দু’জনে। আপাতত সেই অপেক্ষাতেই রয়েছেন তাঁদের ঘনিষ্ঠরা।
আরও পড়ুন: Char Dham: যাঁদের সামর্থ্য নেই, তাঁদেরও চারধাম দর্শনের সুযোগ দিতে উদ্যোগী রাজ্য সরকার
অন্যদিকে, ছাত্ররাজনীতির হাত ধরে দেবাংশুর রাজনৈতিক উত্থান। তৃণমূল ছাত্র পরিষদ থেকে যুব তৃণমূলের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তাঁর লেখা ‘খেলা হবে’ গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ২০২৪ সালে তমলুক লোকসভা কেন্দ্র এবং ২০২৬ সালে চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে লড়লেও জয় অধরা থেকেছে। রাজনৈতিক জীবনের সেই ব্যস্ততার মাঝেই এবার ব্যক্তিগত জীবনে নতুন ইনিংস শুরু করলেন দেবাংশু।


