Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে একের পর এক শাসকদলের (Mamata Banerjee) নেতার খুনের ঘটনায় উদ্বেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন পুলিশের ভূমিকা নিয়ে। বিশেষ করে থানা ও গোয়েন্দা বিভাগের নিষ্ক্রিয়তা নিয়েই ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা (Mamata Banerjee)
‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা (Mamata Banerjee) দেন-দায়িত্বে থেকেও কাজ না করলে তার কোনও মানে নেই। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ সুপার (এসপি), আইসি, ওসি, কমিশনারেটের সিপি-রা এবং জেলা শাসকরাও। সেই মঞ্চেই পুলিশ প্রশাসনকে কার্যত কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী।
থানার ভূমিকা নিয়ে প্রশ্ন (Mamata Banerjee)
মমতার প্রশ্ন, “আইবি আগাম তথ্য দিচ্ছে না কেন? (Mamata Banerjee)” কোনও পুলিশ অফিসারের নাম না করেই তিনি বলেন, “নিজেদের এলাকার উপর আরও বেশি নজর দিতে হবে। থানার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।”
তীব্র চাঞ্চল্য
গত কয়েক সপ্তাহে হুগলি, বাঁকুড়া, কোচবিহার, উত্তর ২৪ পরগনা-একের পর এক জেলায় তৃণমূল নেতাদের খুনের অভিযোগ উঠে এসেছে। কখনও প্রকাশ্যে গুলি, কখনও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে নেতাদের। সম্প্রতি কোন্নগরে রাস্তায় প্রকাশ্য দিবালোকে দাপুটে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করা হয়। বাঁকুড়ায় পরপর গুলিতে প্রাণ যায় তৃণমূলের বুথ কনভেনারের। কোচবিহারেও ডায়াগুড়ির পঞ্চায়েত প্রধানের ছেলেকে গুলি করে খুনের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ায়।

আরও পড়ুন: SIR : কর্পোরেশনের ডেপুটি মেয়রের নাম নেই ভোটার তালিকায়,নাম নেই তার স্ত্রীরও, অবাক কান্ড চন্দননগরে!
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর কঠোর বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন প্রশাসনিক ও রাজনৈতিক মহলের একাংশ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বরাবরই উঠেছে দলগুলোর তরফে। এবার শাসকদলের শীর্ষ নেত্রীও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন।


