Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ষষ্ঠীর দুপুরে শ্রীভূমির অদূরে হঠাৎ আগুন লাগে একটি এয়ারকন্ডিশন চারচাকা গাড়িতে (Accident on VIP Road)। রবিবার, ২৮ সেপ্টেম্বর, দুপুর প্রায় ১টা নাগাদ লেকটাউন থেকে বাঙুরমুখী ভিআইপি রোডে এই ঘটনাটি ঘটে।

প্রাথমিক আতঙ্ক ও যাত্রীদের অভিজ্ঞতা (Accident on VIP Road)
খবর সূত্রে জানা যায়, গাড়িতে তিন জন যাত্রী ছিলেন। তাঁরা ঠাকুর দেখতে বেরিয়েছিলেন এবং একটি ভাড়া করা গাড়িতে করে যাচ্ছিলেন। হঠাৎ করেই গাড়ির এসি থেকে ধোঁয়া বের হতে শুরু করে। উপস্থিত এক তরুণী জানান, গাড়ির ভিতরে প্রথম থেকেই পোড়া পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। প্রথমে মনে হয়েছিল বাইরে থেকে গন্ধ আসছে। কিছুক্ষণের মধ্যেই গাড়ির এসি থেকে ঘন ধোঁয়া বের হতে শুরু করে। এরপরই যাত্রীরা তড়িঘড়ি গাড়ি থেকে নেমে পড়েন। অন্য এক তরুণী জানান, কিছু বোঝার আগেই গাড়িটিতে আগুন ধরে যায়। যদিও সৌভাগ্যবশত সকলেই অক্ষত অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

দমকলের ভূমিকা (Accident on VIP Road)
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন। তারা আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরে নিরাপত্তার জন্য গাড়িটিকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

পুজোর ভিড়ের মধ্যে আতঙ্ক (Accident on VIP Road)
ভিআইপি রোড সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি বড় দুর্গাপুজো আয়োজিত হওয়ায় ওই রাস্তায় ষষ্ঠীর দুপুরে ভিড় ছিল চোখে পড়ার মতো। চলন্ত গাড়িতে হঠাৎ আগুন লাগতে দেখে উপস্থিত সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
সম্ভাব্য কারণ কী! (Accident on VIP Road)
প্রাথমিক অনুমান অনুযায়ী, গাড়ির এসি থেকে শর্ট সার্কিট হওয়ার ফলেই এই আগুন লেগে থাকতে পারে। সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Scam Durga Puja VIP Passes: ভুয়ো পুজো পাস কিনে কি বিপদে পড়ছেন আপনি?
সৌভাগ্যক্রমে রক্ষা (Accident on VIP Road)
ঘটনায় কেউ আহত হননি। উৎসবের মরশুমে ভিড়পূর্ণ এলাকায় গাড়িতে আগুন লাগার ঘটনা বড় বিপদের কারণ হতে পারত। তবে যাত্রীদের তৎপরতা ও দমকলের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।



