Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো (Sajal Ghosh) নিয়ে চলমান বিতর্ক থামার নাম নিচ্ছে না। প্রতিবারের মতো এবারও পুজোর থিম ঘোষণা থেকে শুরু করে পুলিশের সঙ্গে তীব্র টানাপোড়েন দেখা গেছে। বিশেষ করে বিজেপি কাউন্সিলর ও পুজোর অন্যতম উদ্যোক্তা সজল ঘোষের সঙ্গে এই দ্বন্দ্বের মাত্রা বেড়েছে। এই উত্তেজনাকর পরিস্থিতিতে শনিবার নিরঞ্জন যাত্রার পরিবর্তে ‘পরিবর্তন যাত্রা’ করার ডাক দিয়েছেন সজল ঘোষ। আগামীকাল রবিবার রাজ্য সরকারের আয়োজিত দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জন কার্নিভালের ঠিক আগে, আজ শনিবারই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর প্রতিমার বিসর্জন অনুষ্ঠানের মাধ্যমে এই পরিবর্তন যাত্রার সূচনা হবে। সজল ঘোষ বলেছেন, এই যাত্রার মাধ্যমে সমাজে একটি নতুন পরিবর্তন আসুক।
‘পরিবর্তন যাত্রার’ মূল উপজীব্য (Sajal Ghosh)
বিভিন্ন অসুরের অবাধ রাজত্বের বিরুদ্ধে এই বার্তাই আজকের ‘পরিবর্তন যাত্রার’ মূল (Sajal Ghosh) উপজীব্য। সজল ঘোষ বলেন, “আজকের সমাজে নানা রকম অসুররাজ চলছে। চাকরি খেকো অসুর, ধর্ষক অসুর, বালি খেকো অসুর, কয়লা খেকো অসুর, তোলাবাজ অসুর-এসব অসুর সমাজের নানা প্রান্তে ঘোরাফেরা করছে। এই অসুররাজ বন্ধ হোক, মানুষের জীবনে পরিবর্তন আসুক।” এই বক্তব্যকে তিনি আরও বর্ণনা করেন এবং বলেন, “আমি চাকরিহারা শিক্ষক থেকে শুরু করে বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীদের কাছে আহ্বান জানিয়েছি। যারা নীরবে কষ্ট সহ্য করছেন, তাদের জন্যও এই পরিবর্তন যাত্রা।”
থিম ‘অপারেশন সিঁদুর’ (Sajal Ghosh)
এবারের সন্তোষ মিত্র স্কোয়ার পুজোর থিম ছিল (Sajal Ghosh) ‘অপারেশন সিঁদুর’। এই পুজোর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু এই থিম এবং পুজোর ভাবধারাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা এসেছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই পরিবর্তন যাত্রার সমালোচনা করে এটিকে ‘সস্তা রাজনীতি’ বলে অভিহিত করেছেন।
কার্নিভালের বিরোধিতা?
সজল ঘোষ স্পষ্ট করে দিয়েছেন যে, এই পরিবর্তন যাত্রা কার্নিভালের বিরোধিতা নয়। বরং এটি একটি সামাজিক বার্তা যা সমস্ত রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে। তিনি সকলকে আহ্বান জানিয়েছেন অসুর শক্তির বিনাশের জন্য একত্রিত হতে। সজল ঘোষ বলেন, “আমি শুধু কয়েকজন নেতাকে বলছি না, বরং সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন জানাচ্ছি, যারা মনে করেন যে সমাজে অন্যায় ও অসুর শক্তির অবসান জরুরি।”

আরও পড়ুন: Rahul Mazumdar : লক্ষ্মী পুজোর আগেই লক্ষ্মী লাভ! বদলাচ্ছে রাহুল – প্রীতির জীবন
আগামী রবিবার রাজ্য সরকারের আয়োজিত বৃহত্তর দুর্গা কার্নিভাল হবে, যেখানে শহর-শহরতলির বিভিন্ন পুজো কমিটি অংশগ্রহণ করবে। সেই সময় শান্তিপূর্ণভাবে উৎসব পালনের চেষ্টা হলেও সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা কমার নয়, বরং বাড়তেই পারে বলে মনে করছেন অনেকে।


