Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কালীপুজোর সময়ে এমনিতেই নৈহাটিতে হাজার হাজার দর্শনার্থীর ঢল নামে (Boro Maa Naihati)। এর সঙ্গে যুক্ত হয় নৈহাটির অন্যতম আকর্ষণ, বিখ্যাত বড়মা দর্শন। প্রতি বছরই এই সময় নৈহাটি শহর ভরে ওঠে ভক্তদের ভিড়ে, ফলে প্রশাসনের পক্ষে ভিড় নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
যৌথ পরিদর্শনে রেল ও পুলিশ (Boro Maa Naihati)
এই ভিড় নিয়ন্ত্রণে রাখতে সোমবার নৈহাটি স্টেশনে পরিদর্শনে আসেন রেল ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারা। উপস্থিত ছিলেন আরপিএফ, রেলপুলিশ, পূর্ব রেলের কর্তারা, রাজ্যের দমকল বিভাগ, পূর্ত দপ্তর এবং নৈহাটি পুরসভার প্রতিনিধিরা। ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধর শর্মা নেতৃত্ব দেন এই পরিদর্শনে। মূল আলোচ্য বিষয় ছিল কালীপুজোর দিনগুলিতে দর্শনার্থীদের নিরাপত্তা ও যাতায়াত নিয়ন্ত্রণের সঠিক রূপরেখা তৈরি করা।
এক নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকবে (Boro Maa Naihati)
ভিড়ের চাপ সামলাতে নৈহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম কালীপুজোর দিনগুলিতে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক হয়েছে, ১৯ অক্টোবর থেকে পুজোর শেষ পর্যন্ত নৈহাটি লোকাল আর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে না। পুজোর সময় ৫ এবং ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে। এই সিদ্ধান্তের লক্ষ্যই হলো অপ্রয়োজনীয় ভিড় এড়ানো ও যাত্রী চলাচল সহজ করা।
সাবওয়ে বাধ্যতামূলক পথে দর্শনার্থীরা (Boro Maa Naihati)
যে সমস্ত ভক্ত বড়মাকে দর্শন করতে নৈহাটিতে ট্রেনে আসবেন, তাদের সাবওয়ে ব্যবহার করতেই হবে। সাবওয়ে দিয়েই তারা স্টেশন থেকে বেরিয়ে সোজা অরবিন্দ রোডে প্রবেশ করতে পারবেন। এতে প্ল্যাটফর্মে ওভারব্রিজে জটলা কমবে বলে মনে করছেন কর্তৃপক্ষ।

পুরনো ফুট ওভারব্রিজে নিষেধাজ্ঞা (Boro Maa Naihati)
নৈহাটি স্টেশনের পূর্ব দিকে একটি বহু পুরোনো ফুট ওভারব্রিজ রয়েছে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার রেল কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন, পুজোর সময় ওই ব্রিজে যেন কোনও দর্শনার্থী উঠতে না পারেন। নিরাপত্তার স্বার্থে ব্রিজটি সাময়িকভাবে বন্ধ রাখার পরিকল্পনাও হয়েছে।
পুরসভার ক্ষোভ ও দাবি (Boro Maa Naihati)
সূত্রের খবর নৈহাটি পুরসভার পুরপ্রধান জানিয়েছেন, “প্রতি বছর বড়মাকে দর্শন করতে লক্ষ লক্ষ মানুষ নৈহাটিতে আসেন। কিন্তু স্টেশনের পরিকাঠামো অত্যন্ত দুর্বল। রেলের উচিত বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখা।”
কন্ট্রোলরুম ও নিরাপত্তা ব্যবস্থাপনা (Boro Maa Naihati)
সূত্রের খবর ব্যারাকপুর পুলিশ কমিশনার জানিয়েছেন, “কালীপুজোর দিনগুলিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং রেলরক্ষী বাহিনীর পক্ষ থেকে একটি যৌথ কন্ট্রোলরুম খোলা হবে। দর্শনার্থীরা কোনও সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন: Firecrackers Market: চম্পাহাটির বাজারে ‘সবুজ বাজি’র সম্ভার-ই চিন্তার কারণ, নাকি প্রশাসনিক কড়াকড়িতে বিপাকে ক্ষুদ্র বাজি ব্যবসায়ীরা
দর্শনার্থীদের জন্য নির্দেশ
- স্টেশনে প্রবেশ ও বাহিরের সময় সাবওয়ে ব্যবহার করতে হবে।
- পুরনো ফুট ওভারব্রিজে ওঠা সম্পূর্ণ নিষিদ্ধ।
- পুলিশ ও রেলকর্মীদের নির্দেশ মেনে চলতে হবে।
- প্রয়োজনে সাহায্যের জন্য কন্ট্রোলরুমে যোগাযোগ করা যাবে।



