Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের মাটিতে বিশ্বজয় ভারতের। ঢাকায় চাইনিজ তাইপেইকে পরাস্ত করে কবাডি বিশ্বকাপ জিতল ভারত (Kabaddi World Cup)।
বিশ্ব মঞ্চে দাপট ভারতের মেয়েদের (Kabaddi World Cup)
বিশ্ব মঞ্চে ভারতের মেয়েদের দাপট অব্যাহত। ক্রিকেটের পর এবার কবাডি। প্রায় ২৫ দিনের মধ্যে ভারতের দুই মহিলা দল বিশ্বকাপ জিতল। এবার বাংলাদেশের ঢাকায় মেয়েদের কবাডি বিশ্বকাপ জিতল ভারতের মহিলা দল। ফাইনালে চাইনিজ তাইপেইকে ৩৫-২৮ ব্যবধানে হারিয়ে খেতাব জিতে নিল ভারত। এই নিয়ে পরপর দুইবার দু’বার কবাডি বিশ্বকাপ জিতল ভারতের মহিলা দল (Kabaddi World Cup)।
কবাডি বিশ্বকাপে ভাল ফর্মে ছিল ভারতীয় মেয়েদের দল। গ্রুপস্তরের সব ম্যাচ জিতে অপরাজিত থেকে সেমি ফাইনালে প্রবেশ করেছে ভারত। সেখানে তারা ইরানকে হারায় ৩৩-২১ এ। অন্যদিকে চাইনিজ তাইপেই পুরো বিশ্বকাপেই ভালো ছন্দে ছিল। অন্যতম শক্তিশালী দল হিসেবে তাদের মনে করা হচ্ছিল। তারপর বাংলাদেশকে ২৫-১৮ তে হারিয়ে ফাইনালে জায়গা করে। এ বার ফাইনালে সেই শক্তিশালী চাইনিজ তাইপেইকে হারাল ভারত।
আরও পড়ুন: Ravi Shastri: পন্থদের উপর এবার চটলেন রবি শাস্ত্রী
ভারতের এই জয়ের ফলে প্রো কবাডি লিগে হরিয়ানা স্টিলার্স দলের কোচ মনুপ্রীত সিং বলেন, ‘মহিলাদের দল দুর্দান্ত পারফরম্যন্স করেছে। গোটা দেশ গর্বিত। নিজেদের উপর ভরসা ও টিম ওয়ার্ক দারুণ ছিল। ফাইনালে ওঠা কতটা কঠিন প্রাক্তন প্লেয়ার হিসেবে আমি সেটা জানি। প্লেয়ার ও স্টাফদের অনেক অভিনন্দন।’
পুনেরি পল্টনের কোচ অজয় ঠাকুর বলেন, ‘‘ভারতের কাছে গর্বের মুহূর্ত কারণ ঢাকায় গিয়ে বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা দল। বিশ্বকাপে তাদের অপরাজিত দৌড় এবং বিশ্বকাপ জয় প্রমাণ করল গত কয়েক বছরে ভারতের কবাডি কতটা উন্নতি করেছে। পাশাপাশি বিশ্বমঞ্চে কবাডির গুরুত্ব কতটা বেড়েছে এটা সেটারও একটা প্রমাণ। আশা করছি এই ফল ফের দেখতে পাব।’ এই বার মেয়েদের বিশ্বকাপে মোট ১১টি দল অংশগ্রহণ করেছিল (Kabaddi World Cup)।


