Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকা সিরিজে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নিজের ৫৩ তম সেঞ্চুরি করে ফেললেন বিরাট (Virat Kohli)।
গম্ভীরকে বিরাট বার্তা (Virat Kohli)
সমর্থকদের দেওয়া ‘কিং’ উপাধি যে এমনি এমনি তাঁর নামের পাশে বসেনি সেটাই আবার প্রমাণ করলেন কোহলি। রায়পুরও সাক্ষী থাকলো বিরাটের শতরানের। ওয়ানডে ফরম্যাটে নিজের ৫৩ তম শতরান পূর্ণ করলেন কোহলি। এই নিয়ে এটি তাঁর কেরিয়ারের ৮৪ তম শতরান। অন্যদিকে রায়পুরে দ্বিতীয় ODI-তে ৭৭ বলে সেঞ্চুরি করলেন ঋতুরাজ। এটি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম সেঞ্চুরি। দুই ব্যাটাররের দাপটে ভারতের স্কোর ২৮০ পার করে গিয়েছে (Virat Kohli)।

ঘরোয়া ক্রিকেট, IPL-এ ভালো খেললেও সুযোগ হচ্ছিল না জাতীয় দলের। এ বার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ODI সিরিজ়ে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করলেন ঋতুরাজ গায়কোয়াড়। তবে সেঞ্চুরির পর তাঁর ইনিংস খুব একটা লম্বা হয়নি। ৮৩ বলে ১০৫ রান করে ফিরতে হয় তাঁকে। তাঁর ইনিংসে রয়েছে ১২টি চার ও ২টি ছয়। অন্যদিকে বিরাট নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই দাপট দেখিয়ে চলেছেন। প্রোটিয়া বোলারদের রেয়াত করেননি এই কিংবদন্তি।

আরও পড়ুন: Purba Bardhaman: কাঁদামাটির জাদুকরী রূপান্তর, ৭০ বছরে নতুন দৃষ্টান্ত
রাঁচিতে বিরাট করেছিলেন ১৩৫। আর রায়পুরে এল ঝকঝকে শতরান। গম্ভীরের সঙ্গে তাঁর সম্পর্কের ফাটলের কথা এখন সবথেকে বেশি চর্চিত। আর সেই চর্চার মধ্যে নিজের সেরাটা যেন উজাড় করে দিয়ে চলেছেন ৩৭ বছরের এই তরুণ ক্রিকেটার। এখনও তাঁর রানের খিদে যে একটুও কমেনি সেটাই বারবার প্রমাণ পাওয়া যাচ্ছে ২২ গজে। দক্ষিণ আফ্রিকার যে বোলারদের সামলাতে কালঘাম ছুটছিল ভারতের, তাঁদেরকে যেন কভার ড্রাইভ, স্ট্রেইট ড্রাইভ বা ফ্লিকে উড়িয়ে দিচ্ছেন কিং কোহলি (Virat Kohli)।
আলাদা-আলাদা ভেন্যুতে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরির তালিকায় তিনি সচিনের রেকর্ড ছুঁয়ে ফেললেন। সচিন এর আগে ৩৪টি ভিন্ন স্টেডিয়ামে ওয়ানডে-তে শতরান করে রেকর্ড করেছিলেন। সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন ‘কিং’ কোহলি। রায়পুর হলো কোহলির ওয়ানডে সেঞ্চুরি করা ৩৪তম ভেন্যু।


