Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইংরেজ বোলারদের কার্যত নিজের বিধ্বংসী ভঙ্গিতে উড়িয়ে সেঞ্চুরি করলেন হেড হেড। সিরিজ বাঁচানোই এখন কঠিন ইংল্যান্ডের (Travis Head)।
ম্যাচ থেকে অনেক পিছিয়ে বেন স্টোকসরা (Travis Head)
শুক্রবার অ্যাডিলেডে নিজের ঘরের মাঠে অজি শিবিরের জয়ের ভিত আরও মজবুত করলেন অস্ট্রেলিয়ার দাপুটে ওপেনার ট্রাভিস হেড। নিজের ঘরের মাঠে তাঁর শতরানের পর উচ্ছ্বসিত হয়ে পড়েন দর্শকরা। শুধু নিজের শতরান পূর্ণ করলেন তা নয় বরং ইংল্যান্ডের বোলিং লাইন আপ শাসন করলেন (Travis Head)।
তৃতীয় ম্যাচ শুরু থেকেই ছিল উত্তেজনায় ভরা। প্রথম ইনিংসে প্রযুক্তিগত ত্রুটির কারণে অ্যালেক্স ক্যারির নট-আউট সিদ্ধান্তকে ঘিরে তৈরি হয় বিতর্ক। তারপর ক্যারি নিজের শতরান পূরণ করেন। ট্রাভিস হেড যে ওপেনে অন্যতম সেরা বাজি সেটাই আর প্রমাণ করলেন এই ম্যাচে। ইনিংসের শুরুতে কিছুটা সময় নিলেও সময়ের সাথে-সাথে নিজের বিধ্বংসী রূপ ধরতে শুরু করেন। ১৯৬ বলে করেন ১৪২ রান। তিনি এখনও অপরাজিত রয়েছেন।

তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের স্কোর ২৭১ রানে ৪ উইকেট। ইংল্যান্ডের থেকে তারা ৩৫৬ রানে এগিয়ে রয়েছে। অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে ইংল্যান্ড দলের ব্যাটিং ব্যর্থতা বারবার চোখে পড়েছে। সুতরাং বলাই যায় এই ম্যাচ থেকে ইংল্যান্ড এতটাই পিছিয়ে গিয়েছে যে তাদের ম্যাচে ফেরা একপ্রকার অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এই মাঠে ট্র্যাভিস হেডের রেকর্ড ঈর্ষণীয়। অ্যাডিলেডে ন’টি টেস্টে তিনি এখন পর্যন্ত ৫টি শতরান ও ২টি অর্ধশতরান করেছেন হেড। একই মাঠে টানা চারটি টেস্টে শতরান করা দ্বিতীয় ব্যাটারও তিনি। এই ধারাবাহিকতার শুরু ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যেখানে তিনি করেন ১৭৫ ও অপরাজিত ৩৮ রান। এরপর আসে ১১৯ ও ১৪০, আর এবার যোগ হল আরও একটি অপরাজিত শতরান (Travis Head)।
ব্র্যাডম্যান এই কীর্তি রয়েছে দু’টি ভেন্যুতে। তিনি MCG এবং হেডিংলেতে টানা চারটি শতরান করেছিলেন। মাইকেল ক্লার্কও অ্যাডিলেডে টানা চারটি শতরান করেছিলেন। আর স্টিভ স্মিথ MCG-তে টানা চারটি শতরান করেছেন। ট্র্যাভিস হেড ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে অ্যাডিলেডে চারটি শতরান করে রেকর্ডবুকে নাম তুললেন।


