Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ITC-এর স্টক কি আরও পড়ার সম্ভাবনা রয়েছে? এই সংস্থার স্টক নিয়ে কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা (Cess on Cigarettes)?
ITC-র স্টকের ভবিষৎ কী? (Cess on Cigarettes)
তামাক ও তামাকজাত পণ্যের উপর জেএসটি বসানো হয়েছিল ৪০ শতাংশ হারে আর এই জেএসটি কার্যকর হবে ১ ফেব্রুয়ারি থেকে। যার কারণে দাম বাড়তে চলেছে সিগারেটের। নতুন করে স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এর ফলে দাম বাড়বে সব ধরণের সিগারেটের (Cess on Cigarettes)।
সিগারেটের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে শুল্কের হার ঠিক করার কথা জানিয়েছে কেন্দ্র। এখনও পর্যন্ত মনে করা হচ্ছে শুল্ক হার হতে পারে ১৫ শতাংশ। এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে তামাক ও সিগারেট প্রস্তুতকারক সংস্থার শেয়ারে। নতুন বছরের প্রথম দুই দিন অর্থাৎ ১ ও ২ জানুয়ারি দুই দিনেই আইটিসি, ভিএসটি ইন্ডাস্ট্রিজ, গডফ্রে ফিলিপস ইন্ডিয়ার স্টকের দামে পতন দেখা গিয়েছে।
ভারতে তামাকজাত দ্রব্য এবং বিশেষত সিগারেটের এক চেটিয়া ব্যবসা রয়েছে আইটিসি-র। সেই সংস্থার স্টকের দাম কমেছে ১ জানুয়ারি ৮ শতাংশের মতো, ২ জানুয়ারি প্রায় ৪ শতাংশের মতো। স্টক মার্কেটে অত্যন্ত পছন্দের স্টক ITC , এই স্টকে দীর্ঘমেয়াদি এবং স্বল্পমেয়াদি দুই ক্ষেত্রেই লগ্নি করেন অনেকেই। কিন্তু হঠাৎ করে স্টকের দামে ধাক্কা আসায় চিন্তিত অনেকেই। অনেকের মনেই প্রশ্ন জাগছে এই সময় কী করা উচিত। জেনেনি এই বিষয়ে বিশেষজ্ঞদের কী মত (Cess on Cigarettes)।

মার্কেট এক্সপার্টদের মতে এখন ITC-এর রেভিনিউ বা আয়ের ৪০-৪২% আসে সিগারেটের ব্যবসা থেকে তবে সংস্থার কর্তারা বুঝতে পেরেছিলেন শুধুমাত্র তামাকজাত দ্রব্যের উপর ভরসা করা যাবে না বলেই, তাঁরা ব্যবসা ছড়াতে শুরু করেন। বিশেষজ্ঞদের মতে, ‘‘ITC-কে এখন শুধু সিগারেট প্রস্তুতকারক সংস্থা হিসেবে বলা যাবে না। কাগজের ব্যবসা ভালো হচ্ছে, কৃষিপণ্য নির্ভর ব্যবসাও ভালো হচ্ছে।’ তাঁরা আরও বলেন, ‘এই ঘোষণার ফলে শর্ট টার্মে প্রভাব পড়বে ঠিকই, তার জেরে স্টকের দামে কারেকশন হবে। বিনিয়োগকারীরা ৩৪০-এর আশেপাশে ITC অ্যাকিউমুলেট করতে পারেন।’
আরও পড়ুন: Sensex and Nifty50: নতুন বছরে চাঙ্গা দালাল স্ট্রিট, পয়েন্ট বাড়ল দুই বেঞ্চমার্ক সূচকের
বিশেষজ্ঞদের একাংশ জানিয়েছেন এর পরিস্থিতির নেগেটিভ এফেক্ট পড়বেই। তবে যেহেতু আইটিসি-র পুরো ব্যবসা সিগারেট থেকে আসে না তাই প্রভাব একটু কম। অন্যদিকে গডফ্রে ফিলিপস ধাক্কা খেয়েছে ব্যাপক হারে। বছরের প্রথম দিনেই এই সংস্থার স্টক ১৭ শতাংশের নীচে পড়েছে। তাঁদের মতে আগামী ৪-৫ দিন এর প্রভাব থাকবে। শর্ট টার্ম সেন্টিমেন্টাল রিঅ্যাকশন বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ (Cess on Cigarettes)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


